Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
রাজাপাকসে কোথায় আছেন তা স্পষ্ট নয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবনে চলছে বিক্ষোভ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 July, 2022, 06:45 pm
Last modified: 09 July, 2022, 06:48 pm

Related News

  • বিক্ষোভে বিতাড়িত রাজাপাকসে পরিবারের ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রীলঙ্কায়!
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কেন আবার ফিরে এলেন?
  • শ্রীলঙ্কায় বিক্ষোভ শিবিরে সেনাবাহিনীর অভিযান, চলেছে গ্রেপ্তার-মারধর

রাজাপাকসে কোথায় আছেন তা স্পষ্ট নয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভবনে চলছে বিক্ষোভ

আজ শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা
টিবিএস ডেস্ক
09 July, 2022, 06:45 pm
Last modified: 09 July, 2022, 06:48 pm
গোতাবায়া রাজাপাকসে/ ছবি- বিবিসি

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে এই মুহূর্তে ঠিক কোথায় আছেন তা এখনও স্পষ্ট নয়। তবে প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, বিক্ষোভকারীরা তার বাসভবনে প্রবেশের আগে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, "প্রেসিডেন্টকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।"

"তিনি এখনও দেশের রাষ্ট্রপতি। তাকে একটি সামরিক ইউনিট সুরক্ষিত রেখেছে।"

আজ শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। সকালে তার বাসভবন ঘেরাও করে হাজারো মানুষ।

স্থানীয় টিভি চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা যায়, কিছু বিক্ষোভকারী প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছেন। পরে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের এক ভিডিও ফুটেজেও দেখা যায়, হাজার হাজার মানুষ ঢুকে পড়ছেন প্রেসিডেন্ট ভবনে।

ডেইলি মিররের আরও একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেক বিক্ষোভকারী প্রেসিডেন্ট ভবনের সুইমিং পুলে সাঁতার কাটছেন।

ডেইলি মিরর-এর অনলাইন সংস্করণ জানায়, হাজার হাজার জনতা প্রেসিডেন্টের বাসভবনে পৌঁছার পর পুলিশ সেখান থেকে সরে যায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছে বলেও জানায় সংবাদমাধ্যমটি।

  • সূত্র- বিবিসি

Related Topics

টপ নিউজ

গোতাবায়া রাজাপাকসে / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বিক্ষোভে বিতাড়িত রাজাপাকসে পরিবারের ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে শ্রীলঙ্কায়!
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কেন আবার ফিরে এলেন?
  • শ্রীলঙ্কায় বিক্ষোভ শিবিরে সেনাবাহিনীর অভিযান, চলেছে গ্রেপ্তার-মারধর

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]