Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
টুইটার কিনছেন না ইলন মাস্ক! মামলা করবে টুইট-বোর্ড

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
09 July, 2022, 01:15 pm
Last modified: 09 July, 2022, 02:12 pm

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

টুইটার কিনছেন না ইলন মাস্ক! মামলা করবে টুইট-বোর্ড

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি বিশ্বের ধনীতম ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারে বলে জানা গিয়েছে।
হিন্দুস্তান টাইমস
09 July, 2022, 01:15 pm
Last modified: 09 July, 2022, 02:12 pm

টুইটার কিনছেন না ইলন মাস্ক। স্প্যাম অ্যাকাউন্ট নিয়ে 'সমস্যা' ছিলই। সেই আবহে এবার আশঙ্কা সত্যি করে ইলন মাস্ক জানিয়ে দিলেন যে তিনি টুইটার কিনবেন না। তবে চুক্তি কার্যকর না হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি বিশ্বের ধনীতম ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলর এক বিবৃতিতে বলেন, 'টুইটারের বোর্ড মাস্কের সঙ্গে সম্মত হওয়া মূল্য এবং শর্তাবলীর ওপর লেনদেন করতে প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তি কার্যকর করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বোর্ড। আমরা আত্মবিশ্বাসী যে আমরা ডেলাওয়্যার কোর্ট অফ চ্যান্সারিতে জয়ী হব।'

এর আগে ইলন মাস্ক বলেছিলেন, স্প্যাম অ্যাকাউন্ট সংখ্যা যাচাই করে নথি না পাওয়া পর্যন্ত টুইটার কেনার চুক্তি স্থগিত রাখাবেন তিনি। টেসলার কর্ণধার এই নিয়ে টুইট করে লিখেছিলেন, 'স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা সত্যিই টুইটারের মোট ব্যবহারকারীর পাঁচ শতাংশের কম, তা গণনার স্বপক্ষে নথি না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে টুইটার কেনার চুক্তি স্থগিত রাখা হচ্ছে।'

উল্লেখ্য, এপ্রিল মাসেই ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিনে নেওয়ার প্রস্তাব দেন টেসলার কর্ণধার। এর আগে মাসের শুরুতেই টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কেনেন ইলন। টুইটারের বোর্ডেও ইলন যোগ দেবেন বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু দিনকয়েক পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন তিনি।

শেয়ারপিছু ৫৪.২ ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন টেসলার কর্ণধার। তিনি দাবি করেছিলেন, টুইটারে বাকস্বাধীনতার প্রসার ঘটাতে চান এবং সংস্থাকে ব্যক্তিগত মালিকানার আওতায় আনতে চান। যদিও প্রাথমিকভাবে ইলনের প্রস্তাবে রাজি ছিল না টুইটার। পরে অবশ্য টুইটারের শেয়ারহোল্ডারদের স্বার্থে এই চুক্তিতে সম্মত হয় সংস্থাটি। তবে এবার ইলন মাস্ক নিজেই পিছিয়ে এলেন এই চুক্তি থেকে।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / টুইটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প
  • সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]