Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
দেউলিয়াত্ব ঘোষণা শ্রীলঙ্কার, অর্থনৈতিক সংকট ২০২৩ সালেও থাকবে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 July, 2022, 04:55 pm
Last modified: 05 July, 2022, 05:31 pm

Related News

  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার
  • আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার

দেউলিয়াত্ব ঘোষণা শ্রীলঙ্কার, অর্থনৈতিক সংকট ২০২৩ সালেও থাকবে

লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, “বর্তমানে আমরা একটি দেউলিয়া দেশ হিসেবে আলোচনায় অংশ নিচ্ছি। রাষ্ট্রীয়ভাবে দেউলিয়াত্বের শিকার হওয়ায় আমাদের নেওয়া ঋণের টেকসই ব্যবহার নিয়ে একটি পৃথক পরিকল্পনা আইএমএফের কাছে জমা দিতে হবে। এরপর তারা সন্তুষ্ট হলেই ঋণ চুক্তি করতে পারব।”
টিবিএস ডেস্ক
05 July, 2022, 04:55 pm
Last modified: 05 July, 2022, 05:31 pm
রনিল বিক্রমাসিংহে। সংগৃহীত ছবি

শ্রীলঙ্কা দেউলিয়া—দেশটির এই নজিরবিহীন অর্থনৈতিক সংকট অন্তত আগামী বছরের শেষপর্যন্ত চলবে। আজ মঙ্গলবার (৫ জুলাই) পার্লামেন্টকে এমন কথাই জানিয়েছেন লঙ্কান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। 

দীর্ঘ কয়েক মাস ধরে চরম মূল্যস্ফীতির শিকার শ্রীলঙ্কার ২২ মিলিয়ন জনতা। সরকারের হাতে বৈদেশিক মুদ্রা না থাকায়, নেই জ্বালানি ও নিত্যপণ্য আমদানির টাকা। ফলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট নিত্যসঙ্গী দ্বীপ-দেশবাসীর।

বিক্রমাসিংহে পার্লামেন্টকে যা বলেছেন তার অর্থ দাঁড়ায় এক সময়ের সমৃদ্ধ দেশটি চলতি বছরেই গভীর মন্দা-কবলিত হবে। তার সঙ্গে অব্যাহত থাকবে জ্বালানি, ওষুধ ও নিত্য খাদ্যপণ্যের চরম সংকট।    

লঙ্কান প্রধানমন্ত্রী বলেছেন, "২০২৩ সালেও আমাদের প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। এটাই সত্য, এটাই বাস্তবতা।"

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে দেউলিয়াত্ব প্যাকেজের বিশেষ ঋণ নেওয়ার চেষ্টা করছে কলম্বো। এনিয়ে চলমান আলোচনার সফলতা শ্রীলঙ্কার দেনা পুনর্গঠনের পরিকল্পনার ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেছেন তিনি। আগস্ট নাগাদ নিজেদের সিদ্ধান্ত জানাবে দাতাগোষ্ঠীটি। অর্থাৎ, আইএমএফ এনিয়ে সন্তুষ্ট হলেই প্যাকেজের ঋণ পাবে শ্রীলঙ্কা। রনিল তার মন্তব্যের মাধ্যমে আলোচনার দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তার দিকেও আলোকপাত করলেন।

"বর্তমানে আমরা একটি দেউলিয়া দেশ হিসেবে তাদের সাথে আলোচনায় অংশ নিচ্ছি। শ্রীলঙ্কা রাষ্ট্রীয়ভাবে দেউলিয়াত্বের শিকার হওয়ায় আমাদের নেওয়া ঋণের টেকসই ব্যবহার নিয়েও একটি পৃথক পরিকল্পনা আইএমএফের কাছে জমা দিতে হবে। এরপর তারা সন্তুষ্ট হলেই কেবল আমরা ঋণ চুক্তি করতে পারব"- যোগ করেন রনিল। 

এর আগে গত সপ্তাহে আইএমএফ জানায়, দ্বীপরাষ্ট্রটির আর্থিক ব্যবস্থাপনা সঠিকপথে আনতে এবং ক্রমবর্ধমান বাজেট ঘাটতি মোকাবিলায় আগে কাজ করতে হবে লঙ্কান সরকারকে। শুধুমাত্র তারপরেই দেশটির ব্যালান্স অব পেমেন্ট সংকট নিরসনে ঋণদানের চুক্তি করা যাবে।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় বর্তমানে পেট্রোলের মতো নিত্য জ্বালানি প্রায় শূন্যের কোঠায়। জ্বালানি বাঁচাতে একান্ত জরুরি নয় এমন সব জন-পরিষেবা বন্ধ করেছে সরকার।  

জাতিসংঘের তথ্যমতে, খাদ্য সংকট ও উচ্চ মূল্যস্ফীতির কারণে দেশটির প্রায় ৮০ শতাংশ জনগণ না খেয়ে থাকছে। 


  • সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া 
     

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / দেউলিয়া / আইএমএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার
  • আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার
  • আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]