Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
‘এখন একটা রুটি কেনারও পয়সা নেই’ 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 July, 2022, 04:00 pm
Last modified: 05 July, 2022, 04:15 pm

Related News

  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে মার্কসবাদী নেতা কুমারা দিসানায়েক
  • ইআইইউ’র আর্থিক ঝুঁকি মূল্যায়নে পাকিস্তান, শ্রীলঙ্কার পেছনে বাংলাদেশ
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

‘এখন একটা রুটি কেনারও পয়সা নেই’ 

শ্রীলঙ্কায় গুরুতরভাবে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বর্তমানে ৩৫ হাজার।
টিবিএস ডেস্ক
05 July, 2022, 04:00 pm
Last modified: 05 July, 2022, 04:15 pm
সরকারের পদত্যাগের দাবীতে বিক্ষোভরত এক শ্রীলঙ্কান/ ছবি- নিউইয়র্ক টাইমস

ধোঁয়াওঠা ভাত, মসুর ডাল এবং পালং শাকের গন্ধ নাকে এসে লাগলো।

সারিবেধে বেশকিছু মানুষ অপেক্ষা করছেন এই খাবারের জন্য। এরমধ্যে কোলে শিশু নিয়েও এসেছেন অনেকে। সবার হাতেই দেখা যাচ্ছে প্লেট। সারাদিনে মাত্র এই একবারই খেতে পান তারা। 

চিত্রটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভোগা শ্রীলঙ্কার একটি কমিউনিটি কিচেনের। 

খাদ্যের তীব্র সংকটে থাকা লোকেরা দিনে একবেলা খাবারের জন্য এখানে ভিড় জমান। 

খাবার নিতে আসা চার সন্তানের মা চন্দ্রিকা মানেল বলেন, "আমরা এখানে এসেছি কারণ আমরা ক্ষুধার্ত।"

সন্তানকে খাওয়ানোর জন্য একটি প্লেটে ভাত, ডাল ও শাক মেশাচ্ছেন তিনি। বললেন, এখন একটি রুটি কেনার মতো অবস্থাও নেই।

"অনেকসময়ই আমি আমার সন্তানদেরকে দুধভাত খাওয়াই। সবজি খাওয়ার মতো পয়সা নেই আমাদের। এগুলোর দাম অনেক," বলছিলেন তিনি।

বৈদেশিক রিজার্ভ কমে আসায় এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিতে কয়েক মাস ধরে ধ্বংসের মুখে রয়েছে শ্রীলঙ্কার অর্থনীতি। দেশটির রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসেকে এই সংকটের জন্য দায়ী করা হয়েছে। এরমধ্যে পর্যটনে আঘাত হানা মহামারি ও তেলের দাম বাড়তে দায়ী ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এই পরিস্থিতিকে আরো খারাপের দিকেই নিয়ে গেছে।

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর ভাষ্যমতে, সব ছাপিয়ে বর্তমানে শ্রীলঙ্কা রয়েছে মানবিক সংকটের দ্বারপ্রান্তে।

কমিউনিটি কিচেনের সামনের সারি/ ছবি- গেটি ইমেজ

সংস্থার প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৭০ শতাংশ পরিবারে বছরের শুরু থেকে খাদ্য ক্রয় কমিয়ে দিয়েছে। এছাড়া, জ্বালানী এবং প্রয়োজনীয় ওষুধের মজুদও দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

'আমার সন্তানদের অবস্থা করুণ'

প্রথমবার কমিউনিটি কিচেনে আসা চন্দ্রিকা মানেল বলেন, "এখন জীবনযাত্রার ব্যয় অনেক বেশি। ঋণ নিয়ে বেঁচে থাকছি আমরা।"

একমাস ধরে এই কমিউনিটি কিচেন পরিচালনা করে আসছেন যাজক মোজেস আকাশ। কলম্বোর একটি গির্জা হলে অবস্থিত এটি। 

টানা তিনদিন কাঁঠাল খেয়ে বেঁচে থাকা এক মায়ের কষ্ট দেখে এই উদ্যোগ নেন তিনি।

যাজক মোজেস বলেন, "আমাদের এখানে এমন লোকও আসে যারা গত চার মাসে দু প্লেট ভাতও খেতে পাননি।"

তার অনুমান অনুসারে, খাবারের জন্য সারিতে দাঁড়ানো মানুষের সংখ্যা দৈনিক ৫০ থেকে বেড়ে ২৫০ এ পৌঁছেছে।

কেবল জুন মাসেই শ্রীলঙ্কায় খাবারের দাম বেড়েছে ৮০ শতাংশ।

"এখানে আসা বেশিরভাগ শিশুই অপুষ্টিতে ভুগছে," বলেন তিনি।

সারিতে দাঁড়িয়ে ছিলেন গর্ভবতী সাহনা। ৩৪ বছর বয়সী এই নারী এসেছেন তার তিন সন্তান নিয়ে। আগামী সেপ্টেম্বরে জন্ম নিতে যাওয়া সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি।

"আমি আমার বাচ্চাদেরকে এক প্যাকেট বিস্কুট বা দুধও খাওয়াতে পারছি না," বলেন তিনি।

সাহনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার স্বামী পেশায় একজন শ্রমিক। পুরো পরিবারের ভরণপোষণের জন্য সপ্তাহে মাত্র ১০ ডলার উপার্জন করেন তিনি।

"আমাদের নেতারা ভালোভাবে জীবনযাপন করছে। তাদের সন্তানরা যদি সুখে থাকে, তাহলে আমার সন্তানরা কেন পারবে না?" প্রশ্ন রাখেন এই নারী।

তিন সন্তানের সাথে সাহনা/ ছবি- বিবিসি

দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট

সাহনার সন্তানের জন্মের সময়, অর্থাৎ সেপ্টেম্বরে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশা করা হচ্ছে।

কলম্বোর মেয়র সম্প্রতি বলেছেন, রাজধানীতে শুধুমাত্র সেপ্টেম্বর পর্যন্ত পর্যাপ্ত খাবার রয়েছে।

জ্বালানি ও রান্নার গ্যাসের ঘাটতি এবং প্রতিদিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে পরিবারগুলো তাজা খাবার কিনতে বা নিজেরা বাসায় খাবার রান্নাও করতে পারছে না।

ইউনিসেফের শ্রীলঙ্কান প্রতিনিধি ক্রিশ্চিয়ান স্কুগ বলেন, "একটি পরিবার আগে যেভাবে খরচ করতে পারতো এখন তা পারছে না। খাদ্যগ্রহণ কমিয়ে দিচ্ছে তারা। পুষ্টিকর খাদ্যগ্রহণও কমিয়ে দিচ্ছে তারা। আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে যাচ্ছি যেখানে অপুষ্টি একটি বেশ বড় উদ্বেগের বিষয়।" 

শ্রীলঙ্কায় তীব্র অপুষ্টিতে ভোগা হাজারো শিশুর চিকিৎসার জন্য আরও এক মিলিয়ন মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য জরুরি আর্থিক সহায়তার আবেদন করেছে ইউনিসেফ।

শ্রীলঙ্কার মেডিকেল নিউট্রিশন অ্যাসোসিয়েশনের সভাপতি ড. রেনুকা জয়তিসা বলেন, তীব্র অপুষ্টিতে ভোগা মানুষের হার বর্তমানে ১৩ থেকে ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। গুরুতরভাবে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বর্তমানে ৩৫ হাজার।

তার সন্তানকে খাওয়াতে খাওয়াতে চন্দ্রিকা বলেন, "আমার জীবনের সেরা দিনগুলো শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের সন্তানদের জীবনের বেশিরভাগ সময়ই এখনো বাকি।"

"আমি জানি না ভবিষ্যতে তাদের জন্য কী অপেক্ষা করছে।" 

  • সূত্র: বিবিসি 
     

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট / শ্রীলঙ্কার জ্বালানি সংকট / শ্রীলঙ্কার অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে মার্কসবাদী নেতা কুমারা দিসানায়েক
  • ইআইইউ’র আর্থিক ঝুঁকি মূল্যায়নে পাকিস্তান, শ্রীলঙ্কার পেছনে বাংলাদেশ
  • শ্রীলঙ্কায় ভোক্তা মূল্যস্ফীতি নেমেছে ৪.৬ শতাংশে, কমছে খাদ্যের দাম
  • শ্রীলঙ্কাকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]