Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
১২ ট্রিলিয়ন ডলার মূল্যের সোনার সন্ধান পেল উগান্ডা

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
04 July, 2022, 07:45 pm
Last modified: 04 July, 2022, 07:49 pm

Related News

  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড
  • কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচও’র 
  • যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • ইসরায়েল হারতে বসলে যুদ্ধে যোগ দেব: উগান্ডার সেনাপ্রধান মুহুজি
  • ট্রাম্পের আদলে চুক্তি: নেদারল্যান্ডসও অভিবাসীদের উগান্ডায় পাঠাবে

১২ ট্রিলিয়ন ডলার মূল্যের সোনার সন্ধান পেল উগান্ডা

দেশের অর্থনীতিকে চাঙা করবার জন্য উগান্ডা সরকার বুসিয়া জেলায় সোনার পণ্য উৎপাদন শুরু করতে চীনা প্রতিষ্ঠান ওয়াগাগাই গোল্ড মাইনিং কোম্পানিকে লাইসেন্স দিয়েছে।
টিবিএস রিপোর্ট
04 July, 2022, 07:45 pm
Last modified: 04 July, 2022, 07:49 pm
ছবি: সংগৃহীত

উগান্ডা ঘোষণা দিয়েছে, কয়েকটি সমীক্ষা চালানোর পরে দেশটিতে ৩১ মিলিয়ন মেট্রিক টন সোনার সন্ধান পাওয়া গেছে। উগান্ডার জ্বালানি ও খনিজ উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র সলোমন মুয়িতা বলেছেন, এই রিপোর্টগুলোর উদ্দেশ্য ক্রিপ্টো খাতে সোনার খনির মালিক ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা।

দেশের অর্থনীতিকে চাঙা করবার জন্য উগান্ডা সরকার বুসিয়া জেলায় সোনার পণ্য উৎপাদন শুরু করতে চীনা প্রতিষ্ঠান ওয়াগাগাই গোল্ড মাইনিং কোম্পানিকে লাইসেন্স দিয়েছে। কোম্পানিটি ২০১৬ সালে বুসিয়া জেলায় পর্যায়ক্রমে ২০০ মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ শোধনাগার নির্মাণের কাজ শুরু করে। 

নাসডাকের প্রতিবেদন অনুসারে, মুয়িতা বলেছেন, আবিষ্কৃত সোনা এই মুহূর্তেই খনন শুরু করা সম্ভব। 

স্থানীয়ভাবে স্বর্ণ পরিশোধন উগান্ডার ওই অঞ্চলে কর্মসংস্থান বাড়াতে পারে। পাশাপাশি সোনার খনির আশপাশের এলাকার বাসিন্দাদের সামাজিক সেবা প্রদানের মানও  বাড়াতে পারে। 

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি কোনো স্থানীয়ভাবে সোনা পরিশোধনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিদেশি কোনো শোধনাগারকে দিয়ে স্বর্ণ পরিশোধন করা হলে তা অপরাধ হবে। 

Mining in Uganda: Ground breaking ceremony of Busia's gold mine project, largest gold deposit so far quantified in Uganda estimated @ 12.5 tonnes of mineable gold, investor Wagagai's initial investment is USD50 million, 3,000 direct jobs. @StateHouseUg @GCICUganda @Rwakakamba pic.twitter.com/sF6Zz937p8— Uganda Investment Authority (@ugandainvest) October 5, 2021

ওয়াগাগাই গোল্ড মাইনিং কোম্পানির জেনারেল ম্যানেজার তান চুন চি বলেছেন, তাদের বিনিয়োগ ৬০ মিলিয়ন ডলারে পৌঁছেছে। দুটি লাইসেন্স না থাকার কারণে তারা নির্মাণকাজে পিছিয়ে পড়েছেন বলে জানান তিনি।

কোম্পানিটি সম্প্রতি চলতি বছরের মার্চে একটি স্বর্ণ উৎপাদনের লাইসেন্স পেয়েছে। এছাড়া উগান্ডায় স্বর্ণ উত্তোলনের জন্য ২১ বছরের ইজারা পেয়েছে প্রতিস্থান্তি। ২০২৩ সালের জুলাই নাগাদ তারা স্বর্ণ উৎপাদন শুরু করবে বলে আশা করছে।

একটি পরিশোধনাগার নির্মাণের জন্য ওয়াগাগাই গোল্ড মাইনিং কোম্পানি ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। 

উগান্ডায় বিপুল পরিমাণ সোনা আবিষ্কৃত হওয়া সত্ত্বেও দেশটিতে স্বর্ণ উত্তোলনে অনেক রকমের অসুবিধা রয়েছে। এর ফলে স্বর্ণ উত্তোলনের পরিমাণ প্রভাবিত হয়। প্রতি বছর দেশটিতে প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ মেট্রিক টন সোনা উত্তোলন করা হয়।
 

Related Topics

টপ নিউজ

উগান্ডা / সোনার খনি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • ২০২৫ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১.৮ বিলিয়ন ডলার, অবস্থান উগান্ডা-ঘানার পেছনে: আঙ্কটাড
  • কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচও’র 
  • যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • ইসরায়েল হারতে বসলে যুদ্ধে যোগ দেব: উগান্ডার সেনাপ্রধান মুহুজি
  • ট্রাম্পের আদলে চুক্তি: নেদারল্যান্ডসও অভিবাসীদের উগান্ডায় পাঠাবে

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]