Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
মারা গেছেন ‘ফ্রেন্ডস’-এর কিংবদন্তি পরিচালক জেমস বারোজ 

বিনোদন

বিবিসি
20 June, 2026, 11:35 pm
Last modified: 20 June, 2026, 11:34 pm

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, এ বছর একদিনে সর্বোচ্চ
  • ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা
  • হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭১২
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

মারা গেছেন ‘ফ্রেন্ডস’-এর কিংবদন্তি পরিচালক জেমস বারোজ 

বিবিসি
20 June, 2026, 11:35 pm
Last modified: 20 June, 2026, 11:34 pm
জেমস বারোজ। ছবি: সংগৃহীত

মার্কিন টেলিভিশনের ইতিহাসের অন্যতম জনপ্রিয় কিছু সিটকমের কিংবদন্তি পরিচালক জেমস বারোজ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তুমুল জনপ্রিয় সিটকম 'চিয়ার্স'-এর সহ-স্রষ্টা হিসেবে বিখ্যাত ছিলেন তিনি। 'ফ্রেন্ডস', 'বিগ ব্যাং থিওরি', 'উইল অ্যান্ড গ্রেস'-এর মতো ক্ল্যাসিক কমেডি সিরিজের ১ হাজারেরও বেশি এপিসোড পরিচালনা করেছেন তিনি।

বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজের কাছে বারোজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অ্যাটর্নি টম হবারম্যান।

দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে ১১টি এমি অ্যাওয়ার্ডস ও পাঁচটি ডিরেক্টরস গিল্ড অভ আমেরিকা অ্যাওয়ার্ডস নিজের ঝুলিতে পুরেছিলেন বারোজ।

মার্কিন ম্যাগাজিন পিপল-কে দেওয়া বিবৃতিতে তার পরিবার জানায়:  'জেমস "জিমি" বারোজের অসাধারণ জীবন আর কালজয়ী সৃষ্টির প্রতি আমরা শ্রদ্ধা জানাই। প্রিয়জনদের সান্নিধ্যে আজ শান্তিতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

'টেলিভিশনের ইতিহাসে টানা পাঁচ দশকেরও বেশি সময় ধরে সবচেয়ে প্রভাবশালী ও আদৃত পরিচালকদের একজন ছিলেন বারোজ। একজন কিংবদন্তি পরিচালক, মেন্টর ও সৃজনশীল শক্তি হিসেবে প্রজন্মের পর প্রজন্ম ধরে কমেডিকে নতুন রূপ দিয়েছেন তিনি; সারা বিশ্বের অগণিত দর্শককে উপহার দিয়েছেন অনাবিল আনন্দ।'

১৯৪০ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম হলেও বারোজের শৈশবের বেশিরভাগ অংশ কেটেছে নিউইয়র্কে।

যৌবনে পা দিয়ে ভর্তি হন ইয়েল স্কুল অভ ড্রামা-র গ্র্যাজুয়েট প্রোগ্রামে। সেখানেই পরিচালনার হাতেখড়ি হয়।

পরিচালকের সঙ্গে ফ্রেন্ডসের অভিনেতা-অভিনেত্রীরা। ছবি: সংগৃহীত

ক্যামেরার পেছনে বেশ কয়েক বছর কাজ করার পর গ্লেন ও লেস চার্লস ভাইদের সঙ্গে মিলে তিনি তৈরি করেন সিটকম 'চিয়ার্স'। আশির দশকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দারুণ জনপ্রিয় হয় শো-টি।

২০১৫ সালে বারোজকে টেলিভিশন পরিচালনায় আজীবন সম্মাননা দেয় ডিরেক্টরস গিল্ড অভ আমেরিকা। তারা তাকে আখ্যা দেয় 'অসম্ভব উদার একজন সহকর্মী' হিসেবে, যিনি সহকর্মী গিল্ড সদস্য ও তার সঙ্গে কাজ করা সবার মাঝে নিজের প্রজ্ঞা আর নির্মল রসবোধ বিলিয়ে দিয়েছেন।

কয়েক দশকের দীর্ঘ হলিউড ক্যারিয়ারে মোট ৪৮ বার প্রাইমটাইম এমি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন এই নির্মাতা।

উইল অ্যান্ড গ্রেসের উইল চরিত্রে অভিনয় করা এরিক ম্যাককরম্যাক সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়ে লিখেছেন 'টেলিভিশন কমেডির জগতে টানা পঞ্চাশ বছর ধরে তিনি ছিলেন ৮০০ পাউন্ডের এক দাপুটে গরিলা! সবার প্রিয় এই মানুষটি কেবল কোনো দাগ নয়, রেখে গেছেন এক অমোঘ পদচিহ্ন।'

বারোজের সঙ্গে 'টু ব্রোক গার্লস' সিরিজে কাজ করেছিলেন অভিনেত্রী বেথ বেহার্স। সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করতে গিয়ে তিনি লেখেন: 'প্রিয় জিমি, "টু ব্রোক গার্লস"-এর পাইলট পর্বের রিহার্সালের সেই দিনগুলোর কথা আমি কখনোই ভুলব না। আমি আর ক্যাট ডেনিংস তখন পুরোপুরি নিশ্চিত যে আপনি আমাদের দুচোখে দেখতে পারেন না! প্রিন্সিপালের ঘরে ডাক পাওয়া ক্লাস ফোরের দুই ছাত্রীর মতো আমরা আপনার পোডিয়ামে গিয়ে সোজাসাপটা প্রশ্নটাই করে বসেছিলাম। আপনার সেই প্রাণখোলা হাসিটা আজও আমার মনে পড়ে। আপনি বলেছিলেন, "আরে বোকা মেয়েরা, কক্ষনো না!"'

'ফ্রেন্ডস'-এর ফিবি চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া লিসা কুড্রো ইনস্টাগ্রামে লিখেছেন: 'ধন্যবাদ জিমি। সত্যিই, সবকিছুর জন্য ধন্যবাদ...'

'ফ্রেন্ডস'-এ কুড্রোকে পরিচালনার পাশাপাশি এইচবিও-র কমেডি সিরিজ 'দ্য কামব্যাক'-এও এই অভিনেত্রীর সঙ্গে পাল্লা দিয়ে নিজের চরিত্রেই অভিনয় করেছিলেন বারোজ।

বারোজের তৈরি অনেকগুলো জনপ্রিয় সিরিজের সম্প্রচারক ছিল এনবিসি। নেটওয়ার্কটির একজন মুখপাত্র বলেন, বারোজ ছিলেন 'পর্দার পেছনের সেই কারিগর', টেলিভিশন আর কমেডির দুনিয়ায় যার শূন্যস্থান 'কখনো অপূরণীয়'।

Related Topics

টপ নিউজ

ফ্রেন্ডস / সিটকম / জেমস বারোজ / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, এ বছর একদিনে সর্বোচ্চ
  • ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা
  • হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭১২
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]