Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই

বিনোদন

হিন্দুস্তান টাইমস
12 April, 2026, 01:40 pm
Last modified: 12 April, 2026, 01:56 pm

Related News

  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট
  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই

হিন্দুস্তান টাইমস
12 April, 2026, 01:40 pm
Last modified: 12 April, 2026, 01:56 pm
ছবি: সংগৃহীত

আধুনিক ভারতীয় সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী, কিংবদন্তি আশা ভোসলে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

হৃদ্‌যন্ত্র ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শনিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। 

সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। শনিবার রাতেই তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

রোববার দুপুরে আশা ভোসলের মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে আনন্দ ভোসলে। আগামিকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।

বর্ণময় সংগীতজীবন

ভারতীয় সিনেমার অন্যতম সফল, জনপ্রিয় এবং বহুমুখী এই গায়িকার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই বোন, প্রয়াত লতা মঙ্গেশকর। 

১৯৩৩ সালে সাংগীতিক মঙ্গেশকর পরিবারে জন্ম আশার। মাত্র ৯ বছর বয়সেই পেশাদার শিল্পী হিসেবে গান গাওয়া শুরু করেন তিনি। ১৯৪৩ সালে রেকর্ড করেন তার প্রথম ছবির গান। 

পঞ্চাশের দশকের মধ্যেই বলিউডে নিজের পাকা জায়গা তৈরি করে নেন আশা। পরের তিন দশক ধরে সিংহভাগ সুরকারের অন্যতম প্রথম পছন্দ ছিলেন তিনি।

ক্যারিয়ারের শুরুর দিকে আশাকে মূলত ক্যাবারে গানেই আটকে রাখা হয়েছিল, বর্তমানে যা 'আইটেম সং' নামে পরিচিত। কিন্তু সেই গণ্ডি পেরিয়ে নিজেকে বহুমাত্রিক করে তোলেন তিনি। 'উমরাও জান' ছবিতে তার গাওয়া গজল আজও শ্রোতাদের মুগ্ধ করে। 

সাতবার সেরা গায়িকা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন আশা। 'উমরাও জান' ছবির 'দিল চিজ কিয়া হ্যায়' ও 'ইজাজত'-এর 'মেরা কুছ সামান' গানের জন্য দুবার তার ঝুলিতে এসেছে জাতীয় পুরস্কার।

২০২৩ সালে হিন্দুস্তান টাইসের সঙ্গে আলাপচারিতায় সমসাময়িক সংগীতজগত নিয়ে মুখ খুলেছিলেন এই শিল্পী। তিনি বলেছিলেন, 'সত্যি বলতে, আমি এখনকার গান একদমই শুনি না। গান শুনতে হলে (প্রয়াত শিল্পী) ভীমসেন জোশির গান শুনি, উচ্চাঙ্গসংগীত এবং গজল শুনি। কারণ, এর ফলে নতুন কিছু শিখতে পারি। নিজের রেওয়াজটাও ঝালিয়ে নেওয়া যায়। এতে গায়কী আরও ভাল হয়।' 

উত্থান-পতনে ভরপুর ব্যক্তিগত জীবন

মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে বাড়ি ছেড়েছিলেন আশা; বিয়ে করেছিলেন ৩১ বছর বয়সি গণপতরাও ভোসলেকে। গণপতরাও ছিলেন তার ব্যক্তিগত সেক্রেটারি। 

তবে শ্বশুরবাড়িতে দুর্ব্যবহারের শিকার হওয়ার পরেই সেই বিয়ে ভেঙে দেন আশা। তিন সন্তানের জন্মের পর ১৯৬০ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

দীর্ঘ প্রেমের পর ১৯৮০ সালে আশা বিয়ে করেন তার চেয়ে বয়সে ছ-বছরের ছোট, প্রখ্যাত সুরকার রাহুল দেব বর্মণকে (আর ডি বর্মণ)।

কিংবদন্তি সুরকার সচিন দেব বর্মণের ছেলে রাহুলের সঙ্গে আশার এই বিয়ে মেনে নেয়নি বর্মণ পরিবার। বিশেষত রাহুলের মায়ের ঘোরতর আপত্তি ছিল। ১৯৯৪ সালে মৃত্যু হয় রাহুলের।

আশার নাতনি জানাই ভোসলেও গায়িকা। জীবনের শেষ দিনগুলোতে এই নাতনিই ছিলেন বর্ষীয়ান শিল্পীর ছায়াসঙ্গী।

Related Topics

টপ নিউজ

আশা ভোঁসলে / আশা ভোসলে / সংগীতশিল্পী / ভারত / লতা মঙ্গেশকর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট
  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]