Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা

বিনোদন

বিবিসি
26 February, 2026, 06:45 pm
Last modified: 26 February, 2026, 06:46 pm

Related News

  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো, গাইবেন শাকিরা-ম্যাডোনা ও বিটিএস
  • তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য আমি লড়ে যাবো: অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ করলেন শাকিরা
  • নিজের বেগুনি ল্যাম্বরগিনি পুরস্কার হিসেবে দিচ্ছেন শাকিরা
  • কোপা আমেরিকার ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতালেন শাকিরা, কত টাকা পেলেন?

'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা

নিয়ম অনুযায়ী, প্রথম বাণিজ্যিক রেকর্ড বা গান প্রকাশের ২৫ বছর পর কোনো শিল্পী বা ব্যান্ড এই সম্মানজনক তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন।
বিবিসি
26 February, 2026, 06:45 pm
Last modified: 26 February, 2026, 06:46 pm
ছবি: সংগৃহীত

এ বছর বিশ্বখ্যাত 'রক অ্যান্ড রোল হল অব ফেম'-এ জায়গা পেতে মনোনয়ন পেয়েছেন ফিল কলিন্স, ওয়েসিস, পিংক ও শাকিরার মতো তারকারা। ১৭ শিল্পীর এই তালিকায় আরও রয়েছেন জেফ বাকলি, লরিন হিল, মারিয়া ক্যারি ও উ-ট্যাং ক্ল্যান।

নিয়ম অনুযায়ী, প্রথম বাণিজ্যিক রেকর্ড বা গান প্রকাশের ২৫ বছর পর কোনো শিল্পী বা ব্যান্ড এই সম্মানজনক তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন।

বিখ্যাত রক ব্যান্ড ওয়েসিস ও পপ তারকা মারিয়া ক্যারি এর আগে দুবার মনোনয়ন পেয়েছিলেন। অন্যদিকে, নিজের প্রথম গান প্রকাশের ২৬ বছর পর এবারই প্রথম যোগ্যতা অর্জন করলেন পিংক। আর কলম্বিয়ার সুপারস্টার শাকিরা যদি চূড়ান্তভাবে এই সম্মাননা পান, তবে লাতিন আমেরিকার হাতে গোনা কয়েকজন শিল্পীর তালিকায় ঢুকে যাবে তাঁর নাম।

গত বছর মার্কিন সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ড জানিয়েছিল, রক অ্যান্ড রোল হল অব ফেমে জায়গা পাওয়া এক হাজারের বেশি শিল্পীর মধ্যে মাত্র তিনজনের জন্ম লাতিন আমেরিকায়।

প্রবীণ রক ব্যান্ড 'কিস'-এর সদস্য জিন সিমন্স সম্প্রতি হল অব ফেমে হিপ-হপ শিল্পীদের অন্তর্ভুক্তির সমালোচনা করে বলেছিলেন, এই জায়গায় তাঁদের 'কোনো অধিকার নেই'। তাঁর এমন মন্তব্যের পরপরই এবার মনোনয়ন পেল হিপ-হপ দল 'উ-ট্যাং ক্ল্যান'।

যারা এবারই প্রথম মনোনয়ন পেলেন:

জেফ বাকলি, ফিল কলিন্স, মেলিসা ইথারিজ, লরিন হিল, আইএনএক্সএস, নিউ এডিশন, পিংক, শাকিরা, লুথার ভ্যানড্রস ও উ-ট্যাং ক্ল্যান।

আগেও যারা মনোনয়ন পেয়েছিলেন:

দ্য ব্ল্যাক ক্রোস, মারিয়া ক্যারি, বিলি আইডল, আয়রন মেইডেন, জয় ডিভিশন/নিউ অর্ডার, ওয়েসিস ও শ্যাডে।

৭৫ বছর বয়সী পপ ও রক তারকা ফিল কলিন্স ২০১০ সালে তাঁর ব্যান্ড 'জেনেসিস'-এর সদস্য হিসেবে হল অব ফেমে জায়গা পেয়েছিলেন। তবে এবার তিনি মনোনয়ন পেয়েছেন তাঁর একক কাজের জন্য। এর মধ্যে রয়েছে আশির দশকের সাড়া জাগানো গান 'ইন দ্য এয়ার টুনাইট', 'অ্যাগেইনস্ট অল অডস' ও 'ইজি লাভার'। নতুন প্রজন্মের কাছে তাঁর গানের নতুন করে জনপ্রিয়তা এবং সাম্প্রতিক বছরগুলোতে তাঁর শারীরিক অসুস্থতার কারণে তিনি এবার অন্যতম আলোচিত প্রার্থী।

তবে ওয়েসিসের প্রধান গায়ক লিয়াম গ্যালাগার বরাবরই হল অব ফেমের তীব্র সমালোচনা করে এসেছেন। তিনি এর আগে বলেছিলেন, 'কাউবয় টুপি পরা কোনো বুড়ো'র হাত থেকে পুরস্কার নেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই।

এমনকি কিছুটা ব্যঙ্গ করেই তিনি বলেন, মারিয়া ক্যারির মতো ওয়েসিসের এই মনোনয়ন পাওয়ার যোগ্যতা নেই। 

এবারের মনোনয়নের তালিকায় ব্রিটিশ শিল্পীদের বেশ ভালোই আধিপত্য রয়েছে। দ্বিতীয় বা তৃতীয়বারের মতো মনোনয়নের তালিকায় আছেন বিলি আইডল, আয়রন মেইডেন, জয় ডিভিশন/নিউ অর্ডার ও শ্যাডে।

সাধারণত, মনোনয়ন পাওয়া শিল্পীদের মধ্যে থেকে ৬ থেকে ৮ জনকে চূড়ান্ত সম্মাননার জন্য বেছে নেয় বিচারকমণ্ডলী।

চূড়ান্তভাবে কারা এই সম্মাননা পাচ্ছেন, তা ঘোষণা করা হবে আগামী এপ্রিলে। আর আগামী শরৎকালে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা।

Related Topics

টপ নিউজ

ফিল কলিন্স / রক অ্যান্ড রোল হল অব ফেম / শাকিরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো হাফটাইম শো, গাইবেন শাকিরা-ম্যাডোনা ও বিটিএস
  • তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য আমি লড়ে যাবো: অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ করলেন শাকিরা
  • নিজের বেগুনি ল্যাম্বরগিনি পুরস্কার হিসেবে দিচ্ছেন শাকিরা
  • কোপা আমেরিকার ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতালেন শাকিরা, কত টাকা পেলেন?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]