Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
মারা গেছেন ইরানি চলচ্চিত্রের কিংবদন্তি বাহরাম বেজাই

বিনোদন

বিবিসি
29 December, 2025, 10:10 am
Last modified: 29 December, 2025, 10:11 am

Related News

  • ডিএফপিতে জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাতার ওপর হামলা, অভিযুক্ত চিত্রগ্রাহক সাময়িক বরখাস্ত
  • ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবিসমগ্র’: প্রজন্ম পেরোনো শিল্পযাত্রায় অনন্য যারা
  • গুরু দত্ত: এক ভারতীয় চলচ্চিত্র প্রতিভার করুণ জীবনগাথা
  • ইরানি চলচ্চিত্র নির্মাতা কারাগার ও বেত্রাঘাত থেকে বাঁচতে ইউরোপে পালালেন
  • দারিউশ মেহেরজুইয়ের বাস্তবতা

মারা গেছেন ইরানি চলচ্চিত্রের কিংবদন্তি বাহরাম বেজাই

বিবিসি
29 December, 2025, 10:10 am
Last modified: 29 December, 2025, 10:11 am
ছবি: সংগৃহীত

ইরানি চলচ্চিত্র ও নাট্যজগতের অন্যতম প্রধান ব্যক্তিত্ব বাহরাম বেজাই আর নেই। ৮৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে ইরানে ও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ইরানের সংবাদপত্রগুলোর প্রথম পাতাজুড়ে প্রকাশ করা হয়েছে তার মৃত্যুর খবর। বিরোধী দল থেকে শুরু করে শাহ আমলের অনুসারীরাও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি বেজাইয়ের প্রয়াণকে 'দেশের শিল্প ও সংস্কৃতির জন্য এক বিশাল ক্ষতি' হিসেবে উল্লেখ করেছেন।

আশির দশকে শাহ সরকারকে ক্ষমতাচ্যুত করে আসা ইসলামি শাসনব্যবস্থায় বেজাইয়ের পরবর্তী সময়ের চলচ্চিত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল। তা সত্ত্বেও বর্তমান সরকারের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানি সংস্কৃতিতে তার অবদানের স্বীকৃতি দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।

ইরানের বর্তমান প্রজন্মের অনেক চলচ্চিত্র নির্মাতা বেইজাইয়ের কাছে তাদের ঋণের কথা স্বীকার করেছেন। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার বিজয়ী প্রখ্যাত নির্মাতা জাফর পানাহি বেইজাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি তাদের শিখিয়েছেন 'কীভাবে বিস্মৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়'।

নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা—উভয় সত্তাতেই বেজাই তার কাজে সরাসরি রাজনৈতিক প্রসঙ্গ এড়িয়ে চলতেন। তিনি সবসময় বলতেন, তিনি তার সৃষ্টিকর্মে স্পষ্ট কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেন না। তবে তার দীর্ঘ কয়েক দশকের কাজে ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রগুলোকে দমনমূলক ধর্মীয় ও রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করাতে দেখা গেছে।

বিখ্যাত কবি পরিবারে জন্ম নেওয়া বেজাই ছোটবেলা থেকেই পারস্য সংস্কৃতির গভীর ঐতিহ্যে বেড়ে উঠেছিলেন। প্রথমে তিনি পারস্যের লোককথা ও রীতিনীতি নির্ভর নাটক লিখে খ্যাতি অর্জন করেন। আজীবন চলচ্চিত্রের ভক্ত বেজাই সত্তর দশকে চলচ্চিত্র নির্মাণে আসেন। ইরানি চলচ্চিত্রের 'নিউ ওয়েভ' বা নতুন ধারার অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে তিনি পরিচিতি পান।

তার সৃজনশীল কাজের সবচেয়ে বড় অংশটি ছিল শাহ আমল এবং পরবর্তী সময়ে ইসলামী বিপ্লবের ক্রান্তিকালীন সময়ে। এই উভয় শাসনব্যবস্থাই তার কাজের মধ্যে অবাধ্যতা বা ভিন্নমতের কোনো প্রচ্ছন্ন ইঙ্গিত আছে কি না, তা খুঁজে দেখার চেষ্টা করত। 

এ প্রসঙ্গে জাফর পানাহি বলেন, 'বেজাই সহজ পথ বেছে নেননি। তিনি বছরের পর বছর বর্জন, চাপিয়ে দেওয়া নীরবতা এবং দূরত্ব সহ্য করেছেন; কিন্তু তিনি তার ভাষা ও বিশ্বাস ত্যাগ করেননি।'

ইরানি বিপ্লবের কয়েক বছর পর তিনি নির্মাণ করেন তার অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত 'বাশু, দ্য লিটল স্ট্রেনজার'। ইরান-ইরাক যুদ্ধ থেকে বাঁচতে আশ্রয় খোঁজা এক ছোট ছেলেকে নিয়ে এই সিনেমাটি তৈরি। সে সময়ের অন্য সব সিনেমার মতো এটিও ইরানে নিষিদ্ধ ছিল। তবে পরবর্তীতে চলচ্চিত্র সমালোচকদের ভোটে এটি সর্বকালের সেরা ইরানি চলচ্চিত্র নির্বাচিত হয়। চলতি বছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটির পুনরুদ্ধার করা সংস্করণ প্রদর্শিত হয় এবং ক্লাসিক বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে।

২০১০ সালে বেজাই পাকাপাকিভাবে ইরান ত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। সেখানে তিনি জীবনের শেষ সময় পর্যন্ত ইরানি সংস্কৃতি বিষয়ে শিক্ষকতা করেছেন। দেশ ছাড়লেও তার মন পড়ে ছিল ইরানেই। তার স্ত্রী অভিনেত্রী মোজদেহ শামসাই জানান, কেবল 'ইরান' শব্দটি শুনলেই তার চোখে পানি চলে আসত। তিনি সবসময় তার দেশের নতুন সংস্কৃতি ও ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

বাহরাম বেজাই / ইরানি চলচ্চিত্র / চলচ্চিত্র নির্মাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • ডিএফপিতে জুলাই আন্দোলনের তথ্যচিত্র নির্মাতার ওপর হামলা, অভিযুক্ত চিত্রগ্রাহক সাময়িক বরখাস্ত
  • ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবিসমগ্র’: প্রজন্ম পেরোনো শিল্পযাত্রায় অনন্য যারা
  • গুরু দত্ত: এক ভারতীয় চলচ্চিত্র প্রতিভার করুণ জীবনগাথা
  • ইরানি চলচ্চিত্র নির্মাতা কারাগার ও বেত্রাঘাত থেকে বাঁচতে ইউরোপে পালালেন
  • দারিউশ মেহেরজুইয়ের বাস্তবতা

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]