Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
উন্নয়ন বরাদ্দে সুষম বণ্টনের দাবি, বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি ন্যায়বিচার হয়নি: শফিকুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 July, 2026, 08:10 pm
Last modified: 15 July, 2026, 08:15 pm

Related News

  • শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: তারেক রহমান
  • যমুনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে শরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় 
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান
  • বগুড়ার আলোচিত সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে

উন্নয়ন বরাদ্দে সুষম বণ্টনের দাবি, বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি ন্যায়বিচার হয়নি: শফিকুর রহমান

বিএনপির ৩১ দফা ও নির্বাচনি ইশতেহারে সুষম উন্নয়নের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক বৈষম্যের কারণে সাধারণ মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।’
টিবিএস রিপোর্ট
15 July, 2026, 08:10 pm
Last modified: 15 July, 2026, 08:15 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে সুষম বণ্টনের দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়ন ও আর্থিক পদক্ষেপে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রতি ন্যায়বিচার করা হয়নি।

তিনি বলেন, 'সংরক্ষিত আসনের সরকারি দলের সদস্যদের বড় অঙ্কের বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের কোনো সদস্যকে তা দেওয়া হয়নি।'

আজ বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ৩১ দফা ও নির্বাচনি ইশতেহারে সুষম উন্নয়নের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'রাজনৈতিক বৈষম্যের কারণে সাধারণ মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।' একই সঙ্গে বিষয়টি প্রধানমন্ত্রীকে গুরুত্বের সাথে বিবেচনা করার আহ্বান জানান।

বাজেট ও গুরুত্বপূর্ণ বিল পাসের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, 'সম্প্রতি একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিল সংসদে পাস হয়েছে, যা দেশের স্বার্থ, বেকারত্ব নিরসন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বিলটির ওপর বিস্তারিত আলোচনা ও কার্যকর অংশগ্রহণের সুযোগ থেকে বিরোধী দল বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে বিরোধী দলের সদস্যদের যথাযথ দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি যোগ করেন, 'অন্যথায় সংসদে বসা জনগণের অর্থ ও সময়ের অপচয় ছাড়া আর কোনো কাজে আসবে না।'

সাম্প্রতিক বন্যা, ভূমিধস ও পানিতে ডুবে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, 'এবারের বন্যায় চারটি বিভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রামে।' ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারকে বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। চট্টগ্রামের সন্তান হিসেবে অর্থমন্ত্রী এ দুর্যোগ মোকাবিলায় অতিরিক্ত দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

রাজধানী ঢাকার জলাবদ্ধতা ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়েও তীব্র সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, 'সামান্য বৃষ্টিতেই রাজধানী ড্রেনের ময়লা পানিতে তলিয়ে যায়, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। অনেক ক্ষেত্রে এ দূষিত পানি সুপেয় পানির লাইনের সঙ্গে মিশে যাচ্ছে। ঢাকাকে দেশের 'চেহারা' উল্লেখ করে তিনি বলেন, 'বিদেশি অতিথিরা রাজধানী দেখেই পুরো দেশ সম্পর্কে ধারণা নেন।' তাই ঢাকাকে তিলোত্তমা ও দৃষ্টিনন্দন নগরীতে পরিণত করতে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা এবং সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির প্রশংসা করে ড. শফিকুর রহমান প্রাথমিক ও উচ্চশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, 'প্রাথমিক পর্যায় থেকেই সব ধর্মের শিক্ষার্থীর জন্য নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন, কারণ ধর্ম মানুষকে শালীনতা, দেশপ্রেম ও সততার শিক্ষা দেয়।' এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং অবহেলিত স্বতন্ত্র মাদ্রাসাগুলোর উন্নয়নে বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন তিনি। পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় অযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যোগ্যতার ভিত্তিতে যাচাই-বাছাইয়ের আহ্বান জানান তিনি।

সরকারি অর্থের অপচয় এবং সরকারি প্রকল্পে ব্যক্তি বা রাজনীতিকদের নামফলক স্থাপনের সংস্কৃতিরও কঠোর সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, 'সরকারি অর্থে নির্মিত স্থাপনায় কোনো ব্যক্তি বা রাজনীতিকের নামে নামফলক বসানোর সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব নামফলক বদলাতে গিয়ে শত শত কোটি টাকার সরকারি সম্পদের অপচয় হয়, যা দেশের জন্য ক্ষতিকর। কারও যদি নিজের নামে প্রতিষ্ঠান করার ইচ্ছা থাকে, তাহলে তিনি নিজের অর্থ ও জমিতে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান নির্মাণ করে নাম দিতে পারেন। কিন্তু জনগণের টাকায় আত্মপ্রচারের কোনো সুযোগ থাকা উচিত নয়।'

দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বর্তমান অর্থমন্ত্রীর পূর্ববর্তী সফল কর্মযজ্ঞের প্রশংসা করেন। তিনি বলেন, 'অর্থমন্ত্রী একজন গতিশীল মানুষ এবং তিনি চাইলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। তবে এর জন্য দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে হবে।' প্রধানমন্ত্রী দুর্নীতির 'টুটি চেপে ধরার' কথা বলেছেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, 'আপাতত দুর্নীতিবাজদের হাত চেপে ধরে তাদের হাতে হাতকড়া পরিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ জনগণের সম্পদ লুট করার সাহস না পায়।'

জুলাই বিপ্লব ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে অগ্রিম ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি হিসেবে প্রচলিত রেওয়াজ অনুযায়ী এক মাসের মূল বেতনের সমপরিমাণ বিশেষ বোনাস প্রদানের দাবি জানান তিনি।

সংসদের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জানান, এই সংসদটি অত্যন্ত ব্যতিক্রম এবং এটিকে তারা 'মজলুমের মিলনমেলা' হিসেবে বিশ্বাস করেন। তিনি বলেন, 'সংসদের কার্যক্রম যত বেশি নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হবে, দেশের মানুষের হতাশা তত কমবে এবং তাদের আস্থা ও ভরসা বৃদ্ধি পাবে।' স্পিকারকে সংসদের অভিভাবক উল্লেখ করে তিনি তার অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালি বিধি ও নীতিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে স্পিকারকে একজন বলিষ্ঠ কমান্ডারের ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

Related Topics

টপ নিউজ

ডা. শফিকুর রহমান / উন্নয়ন বরাদ্দ / বিরোধীদলীয় সংসদ সদস্য / প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে বিভেদ নেই: তারেক রহমান
  • যমুনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শুরু হচ্ছে শরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় 
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খান
  • বগুড়ার আলোচিত সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]