Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2026, 04:45 pm
Last modified: 27 May, 2026, 04:57 pm

Related News

  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  
  • পশুর সরবরাহ পর্যাপ্ত, দামও নাগালে; মুষলধারে বৃষ্টিতে হাটে ভোগান্তি
  • চট্টগ্রামে পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, ছুটি শুরু হওয়ায় জমে ওঠার আশা
  • তীব্র গরমে হাটে ক্রেতা কম, গরু বিক্রি নিয়ে শঙ্কা খামারিদের
  • কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের  

আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

মঙ্গলবার (২৬ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
27 May, 2026, 04:45 pm
Last modified: 27 May, 2026, 04:57 pm
প্রতীকী ছবি

ঢাকার আশুলিয়ায় কোরবানির পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে হাটের ইজারাদারের লোকজনের মারধরে শহীদুল্লাহ কায়সার (৫০) নামে এক গরু বিক্রেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মূলত হাট কর্তৃপক্ষের লোকজন ওই ব্যক্তির ভাগ্নের ওপর হামলা চালালে তাকে রক্ষায় এগিয়ে গিয়ে মারধরের শিকার হয়ে তিনি মারা যান বলে জানিয়েছে নিহতের পরিবার।

মঙ্গলবার (২৬ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল্লাহ কায়সার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি নিজ এলাকায় ঔষধের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার শহীদুল্লাহ কায়সার তার ভাই মাসুদ রানা ও ভাগ্নে ফিরোজ কবিরকে সঙ্গে নিয়ে ১৮টি গরু ও দুটি ছাগল বিক্রির জন্য পাড়াগ্রাম পশুর হাটে যান। ইতিমধ্যে ১৪টি গরু ও ছাগল বিক্রি করেছেন তারা। বাকি চারটি গরু বিক্রির জন্য তারা হাটে অবস্থান করছিলেন। গত রাতে তাদের গরু বাঁধার জন্য বরাদ্দকৃত জায়গায় অন্য এক ব্যক্তি গরু বাঁধতে গেলে শহীদুল্লাহ কায়সার প্রতিবাদ করেন। ওই ব্যক্তি বিষয়টি হাট কর্তৃপক্ষের লোকজনকে জানালে তারা এসে ফিরোজ কবিরের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে শহীদুল্লাহ কায়সার তার ভাগ্নে ফিরোজকে বাঁচাতে গেলে অপর পক্ষের লোকজন তাকে বেধড়ক মারধর করেন।

পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় শহীদুল্লাহ কায়সারকে উদ্ধার করে পার্শ্ববর্তী ধামরাই ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে উপস্থিত নিহতের ভাগ্নে ফিরোজ কবির বলেন, "আমার মামার সঙ্গে কোরবানির পশুর হাটে গরু বিক্রি করতে গিয়েছিলাম। মামার ১৮টি গরুর মধ্যে চারটি গরু বিক্রি করা বাকি ছিল। ওই গরু বিক্রির জন্য অপেক্ষা করছিলাম। ওই সময় অন্য একজন ব্যক্তি এসে একই জায়গায় গরু বাঁধতে গেলে বাধা দেওয়ায় কথা-কাটাকাটি হয়।"

তিনি আরও অভিযোগ করেন, "একপর্যায়ে মামা মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার প্রতিবাদ করলে হাট কর্তৃপক্ষের কিছু লোক এবং আশপাশে থাকা আরও কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। আমাকে বাঁচাতে গেলে আমার মেজো মামা শহীদুল্লাহ কায়সারকে বেধড়ক মারধর করেন তারা। হামলার পর গুরুতর অবস্থায় মামাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার সময় ছোট মামার কাছে ছাগল বিক্রির ৪০ হাজার টাকা ছিল। হামলাকারীরা সেই টাকাগুলোও নিয়ে গেছে।"

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী রেজাউল জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু ঘটনাস্থল আশুলিয়া থানার আওতাধীন, তাই পুরো বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। বর্তমানে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

Related Topics

টপ নিউজ

পিটিয়ে হত্যা / আশুলিয়া / পশুর হাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুর হাট অপসারণ, ইজারাদারকে পুলিশের সতর্কবার্তা  
  • পশুর সরবরাহ পর্যাপ্ত, দামও নাগালে; মুষলধারে বৃষ্টিতে হাটে ভোগান্তি
  • চট্টগ্রামে পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, ছুটি শুরু হওয়ায় জমে ওঠার আশা
  • তীব্র গরমে হাটে ক্রেতা কম, গরু বিক্রি নিয়ে শঙ্কা খামারিদের
  • কোরবানির পশুর হাট এলাকায় ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের  

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]