Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ঈদযাত্রায় সদরঘাটের চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিস কাল থেকে: নৌ-প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2026, 09:10 pm
Last modified: 23 May, 2026, 09:20 pm

Related News

  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৪৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নিখোঁজ যাত্রীর
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, তদন্তে কমিটি
  • ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

ঈদযাত্রায় সদরঘাটের চাপ কমাতে বসিলা ও শিমুলিয়া থেকে বিশেষ লঞ্চ সার্ভিস কাল থেকে: নৌ-প্রতিমন্ত্রী

শনিবার (২৩ মে) বিকেলে ঢাকা নদীবন্দর (সদরঘাট) এবং বসিলা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। পরিদর্শনকালে তিনি যাত্রীসেবা, নিরাপত্তা ও টার্মিনাল ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
টিবিএস রিপোর্ট
23 May, 2026, 09:10 pm
Last modified: 23 May, 2026, 09:20 pm
ছবি: বাসস

নৌপথে পবিত্র ঈদুল আজহার যাত্রা স্বস্তিদায়ক করতে আগামীকাল রবিবার (২৪ মে) থেকে রাজধানীর বসিলা ও শিমুলিয়া ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে ঢাকা নদীবন্দর (সদরঘাট) এবং বসিলা লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। পরিদর্শনকালে তিনি যাত্রীসেবা, নিরাপত্তা ও টার্মিনাল ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সদরঘাট এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এসব উদ্যোগের কার্যকারিতা আরও জোরদার করা হয়েছে।

ভাড়া ও যাত্রী সুবিধার বিষয়ে তিনি জানান, সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম মূল্যে যাত্রী পরিবহন নিশ্চিত করা হয়েছে। প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়া তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া সম্পর্কে জানতে পারেন।

ঈদযাত্রায় যাত্রী হয়রানি কমাতে বিশেষ সেবার কথা উল্লেখ করে রাজিব আহসান বলেন, ঈদের আগে ৫ দিন এবং পরে ৫ দিন টার্মিনালগুলোতে 'ফ্রি কুলি সার্ভিস' ও ট্রলি সেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য ক্যাডেটদের মাধ্যমে হুইলচেয়ার সেবা প্রদান করা হচ্ছে।

টার্মিনালের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে যাত্রী ছাউনি, পর্যাপ্ত চেয়ার ও বিশ্রাম ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখতে অতিরিক্ত জনবল নিয়োগ এবং হকারদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, নৌকা ও ট্রলারের মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে মাঝনদীতে লঞ্চে যাত্রী ওঠানামা বন্ধে নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের তদারকি বৃদ্ধি করা হয়েছে। পন্টুনে নিরাপদে ওঠানামার সুবিধার্থে টার্মিনালের পূর্ব ও পশ্চিম পাশে দুটি 'নিচু স্টেপ পন্টুন' স্থাপন করা হয়েছে। এছাড়া ওয়াচ টাওয়ার কন্ট্রোল রুমের মাধ্যমে লঞ্চের বোর্ডিং ব্যবস্থাপনা আধুনিক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

প্রতিমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "যাত্রীসেবায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না। নিরাপদ, স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল নৌযাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।"

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপরিবহন অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

নৌ-প্রতিমন্ত্রী / সদরঘাট / লঞ্চ সার্ভিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • সদরঘাটে লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ মিরাজের লাশ উদ্ধার
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: ৪৮ ঘণ্টায়ও খোঁজ মেলেনি নিখোঁজ যাত্রীর
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: দুই নৌযানের রুট পারমিট বাতিল, তদন্তে কমিটি
  • ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]