Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 May, 2026, 12:40 pm
Last modified: 11 May, 2026, 12:49 pm

Related News

  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
  • শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু সদস্যদের ‘ওয়াকআউট’
  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত
  • জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: বিএনপি নেতা ব্যারিস্টার বাদল
  • জামায়াতপন্থি ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

কী কারণে পদত্যাগ করেছেন তা ফেসবুক পোস্টে উল্লেখ করেননি শেহরীন মোনামি।
টিবিএস রিপোর্ট
11 May, 2026, 12:40 pm
Last modified: 11 May, 2026, 12:49 pm
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। 

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদত্যাগের বিষয়টি জানান তিনি।

ফেসুবক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, 'আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি।'

তিনি আরও লেখেন 'শিক্ষকতা পেশার সাত বছরে (২০২৪) এক মুহূর্তের জন্যও প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। বিইউপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কখনো ভাবিনি, আমি কোনো প্রশাসনিক দায়িত্ব নেব।'

'তবে ২০২৪ সালের ২৮ আগস্ট যখন প্রক্টর স্যার আমাকে ফোন করে জানালেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, তখন আমি সত্যিই খুব উচ্ছ্বসিত ছিলাম। আমি সামান্য একজন লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ— এমন একটি বড় দায়িত্ব, যা সাধারণত সিনিয়র শিক্ষকরা পেয়ে থাকেন, সেই দায়িত্বে আমি!'

'একদিকে নতুন বাংলাদেশ, অন্যদিকে আমাদের সবার চোখে অনেক আশা আর স্বপ্ন। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি, এর চেয়ে সৌভাগ্যের আর কী হতে পারে! তার ওপর আমার বিভাগের বড় ভাই-স্যার— তাঁকে কি আমি না বলতে পারতাম?'

'গত দুই বছরে আমি সাইফুদ্দীন স্যারের কাছ থেকে শিখেছি, কীভাবে একজন প্রক্টরকে অতিমানবীয় ধৈর্য ধারণ করতে হয়; কীভাবে উত্তপ্ত পরিস্থিতিও হাসিমুখে, নির্বিকার থেকে সামাল দিতে হয়; আর সর্বোপরি কীভাবে নিজের আত্মসম্মান অটুট রাখতে হয়।'

'ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ক্ষমা ও মমতা দিয়ে শিক্ষার্থীদের আগলে রেখেছেন। তাঁর টিমের সদস্য হিসেবে আমরাও সেটাই করার চেষ্টা করেছি, এখনও করছি।'

'আমার দায়িত্বকালে আমি কী করতে পেরেছি, কতটা সফল ছিলাম— তার হিসাব আমি করব না। সত্যি বলতে, আমি নিজেও জানি না।'

'আমি শুধু জানি, একজন অসাধারণ মানুষের নেতৃত্বে এবং দারুণ একটি দলের সঙ্গে কাজ করার এক অভাবনীয় অভিজ্ঞতা আমার হয়েছে।'

'জুলাই এবং জুলাই-পরবর্তী সময়ের মতো এমন পরিস্থিতি এই দেশে আবার আসবে কি না, আমি জানি না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তাঁর টিম এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি, হয়তো ভবিষ্যতেও হবে না।'

'যাই হোক—
আমার টিমের সঙ্গে এবং প্রক্টর সাইফুদ্দীন আহমেদ স্যারের নেতৃত্বে কাজ করা ছিল পরম সম্মানের।'

'নতুন প্রক্টর এবং তাঁর টিমকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তাঁদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।'

কী কারণে পদত্যাগ করেছেন তা ফেসবুক পোস্টে উল্লেখ করেননি শেহরীন মোনামি। এ বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও কল রিসিভ করেননি তিনি।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ইসরাফিল প্রাং রতন দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, 'শেহরীন আমিন ভূঁইয়া মোনামি আমাকে ফোনকল করে পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন। তবে কী কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন তা আমি এখনও জানি না।'

Related Topics

টপ নিউজ

শেহরীন মোনামী / ঢাকা বিশ্ববিদ্যালয় / সহকারী অধ্যাপক / পদত্যাগ / সহকারী প্রক্টর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
  • শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু সদস্যদের ‘ওয়াকআউট’
  • এক টাকার দুর্নীতির প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব: সংসদে হাসনাত
  • জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: বিএনপি নেতা ব্যারিস্টার বাদল
  • জামায়াতপন্থি ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]