Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
খাতুনগঞ্জে দুই ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ, ‘হেয়ার কাট’ প্রস্তাব বাতিলের দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 May, 2026, 03:30 pm
Last modified: 03 May, 2026, 03:33 pm

Related News

  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

খাতুনগঞ্জে দুই ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ, ‘হেয়ার কাট’ প্রস্তাব বাতিলের দাবি

একজন বিক্ষুব্ধ গ্রাহক অভিযোগ করেন, তার হিসাবে কোটি টাকার বেশি জমা থাকলেও প্রয়োজনের সময় সামান্য অর্থও উত্তোলন করা যাচ্ছে না।
টিবিএস রিপোর্ট
03 May, 2026, 03:30 pm
Last modified: 03 May, 2026, 03:33 pm
খাতুনগঞ্জে দুই ইসলামী ব্যাংকে আমানতকারীদের বিক্ষোভ করেন। ছবি: টিবিএস

চট্টগ্রামের খাতুনগঞ্জে ইউনিয়ন ব্যাংক পিএলসি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখায় জমানো টাকা ফেরত ও 'হেয়ার কাট' প্রস্তাব বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

রোববার (৩ মে) সকাল ১০টায় ব্যাংক খোলার সময় শতাধিক বিক্ষুব্ধ গ্রাহক ইউনিয়ন ব্যাংকের শাখায় ঢুকে জমাকৃত অর্থ ফেরতের দাবিতে অবস্থান নেন। পরে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখাতেও অবস্থান কর্মসূচি পালন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রাহকদের শান্ত করার চেষ্টা করে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউনিয়ন ব্যাংক পিএলসি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বর্তমানে পাঁচটি ইসলামী ব্যাংকের সমন্বয়ে পরিচালিত কাঠামোর অধীনে রয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা 'হেয়ার কাট' বাতিল, স্বাভাবিক লেনদেন চালু এবং জমানো অর্থ ফেরতের দাবিতে আন্দোলন করে আসছেন; তবে এখনো কোনো কার্যকর সমাধান পাননি।

একজন বিক্ষুব্ধ গ্রাহক অভিযোগ করেন, তার হিসাবে কোটি টাকার বেশি জমা থাকলেও প্রয়োজনের সময় সামান্য অর্থও উত্তোলন করা যাচ্ছে না। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তিনি কোনো সমাধান পাননি বলে দাবি করেন।

এক আন্দোলনকারী বলেন, ব্যাংকে টাকা রেখে এখন তাদের অনুশোচনা করতে হচ্ছে এবং তারা বর্তমানে কোনো অভিভাবক বা সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো সহযোগিতা পাচ্ছেন না। ব্যাংকে টাকা রাখাই যেন এখন তাদের জন্য বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। নিজের জমানো সব টাকা এই ব্যাংকে রেখে এখন সংসারের দৈনন্দিন ভরণপোষণ চালানোই তার জন্য অসম্ভব হয়ে পড়েছে। ব্যাংকিং ব্যবস্থার মূল ভিত্তি হলো বিশ্বাস ও আস্থা, কিন্তু ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে সেই বিশ্বাসের জায়গাটি সম্পূর্ণ ধসে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক বা প্রধান কার্যালয়ের নির্দেশনা ছাড়া বড় অঙ্কের অর্থ পরিশোধ করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গ্রাহকদের সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে।

ব্যাংকিং কার্যক্রমে চলমান এই অচলাবস্থায় ব্যবসায়ী ও সাধারণ আমানতকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় ব্যাংকের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

Related Topics

টপ নিউজ

খাতুনগঞ্জ / ইউনিয়ন ব্যাংক পিএলসি / ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক / আমানতকারী / গ্রাহক / হেয়ার কাট বাতিল / হেয়ার কাট প্রস্তাব / জমানো টাকা ফেরত / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • আমদানি ২৫% বৃদ্ধির পরও কোরবানির আগে চট্টগ্রামে আদার দাম কেজিতে বাড়ল ৮০ টাকা
  • জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে কেনিয়ায় বিক্ষোভ; নিহত ৪, গ্রেপ্তার ৩৪৮
  • ১০-২৫ লাখ রুপিতে প্রশ্নপত্র বিক্রি, ভারতে বাতিল মেডিকেল ভর্তিপরীক্ষা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]