Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
৬৮,৪৫০ টন ডিজেল নিয়ে দুই জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে, জেট ফুয়েল নিয়ে এসছে আরেকটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
24 April, 2026, 11:55 am
Last modified: 24 April, 2026, 07:38 pm

Related News

  • এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি: চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটির প্রতীকী অনশন
  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী
  • ভারী বৃষ্টি ও উত্তাল সাগরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহত, দেশজুড়ে সরবরাহে বিঘ্নের আশঙ্কা
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল

৬৮,৪৫০ টন ডিজেল নিয়ে দুই জাহাজ ভিড়ল চট্টগ্রাম বন্দরে, জেট ফুয়েল নিয়ে এসছে আরেকটি

আজ বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬০০ টন জেট ফুয়েল নিয়ে ভিড়বে শিং তং ৭৯৯ নামের চীনা পতাকাবাহী একটি জাহাজ।
টিবিএস রিপোর্ট 
24 April, 2026, 11:55 am
Last modified: 24 April, 2026, 07:38 pm
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস

চট্টগ্রাম বন্দরে একের পর এক জ্বালানিবাহী জাহাজ এসে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে এসেছে দুইটি জাহাজ ও ৩৪ হাজার ৬০০ টন জেট ফুয়েল ফুয়েল নিয়ে এসেছে আরেকটি জাহাজ।

দৈনিক ১২ হাজার ৫০০ টন চাহিদা হিসেবে মাত্র একদিনে এসে পৌঁছানো ডিজেল দিয়ে পাঁচ দিনের বেশি চাহিদা মেটানো যাবে। অন্যদিকে দৈনিক ২৫০০ টন চাহিদা হিসেবে এই জেট ফুয়েল দিয়ে চলা যাবে প্রায় ১৪ দিন।

গতকাল বিকেল ৩টার দিকে তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে বন্দরের বহির্নোঙরে ভিড়েছে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমটি কোয়েটা। 

এরপর আজ ভোর ৫টার দিকে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ প্রিভে অ্যাঞ্জেল। 

এদিকে আজ বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬০০ টন জেট ফুয়েল নিয়ে ভিড়েছে শিং তং ৭৯৯ নামের চীনা পতাকাবাহী একটি জাহাজ। 

দৈনিক আড়াই হাজার টন চাহিদা হিসেবে এই জেট ফুয়েল দিয়ে চলা যাবে প্রায় ১৪ দিন। 

বিষয়টি নিশ্চিত করে জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম টিবিএসকে বলেন, গতকাল বিকেলে পৌঁছানো জাহাজ থেকে লাইটারিং এর মাধ্যমে ডিজেল খালাস শুরু হয়েছে। আজ সকালে ভেড়া জাহাজ থেকে লাইটারিং পরে শুরু করা হবে কারণ মজুত কম থাকায় জেট ফুয়েলবাহী জাহাজ থেকে আগে লাইটারিং করা হবে। 

তিনি বলেন, বর্তমানে বহির্নোঙরে চারটি জাহাজ অপেক্ষমাণ আছে। জাহাজ ওভার-সাইজ হওয়ায় বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো সম্ভব হচ্ছে না। কুতুবদিয়া এঙ্করেজে ছোট সাইজের মাদার ভেসেল দিয়ে লাইটারিং করা হচ্ছে। আবার মাত্র দুইটি জেটিতে বার্থিং হওয়ায় এর বেশি মাদার ভেসেল বার্থ করা সম্ভব হচ্ছে না। 

তবে, যত দ্রুত সময়ে জ্বালানি খালাস করা যায় সেই প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম। 

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২১ এপ্রিল পর্যন্ত এ নিয়ে ৫৩ দিনে চট্টগ্রাম বন্দরে ২৬ টি জাহাজে আট লাখ ২৩ হাজার ১৭০ টন জ্বালানি তেল এসেছে।

Related Topics

টপ নিউজ

জ্বালানিবাহী জাহাজ / ডিজেল / চট্টগ্রাম বন্দর / জেট ফুয়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি: চট্টগ্রামে বন্দর রক্ষা কমিটির প্রতীকী অনশন
  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • চট্টগ্রাম বন্দরে দুর্নীতি হলে বিচার হবে: প্রধানমন্ত্রী
  • ভারী বৃষ্টি ও উত্তাল সাগরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহত, দেশজুড়ে সরবরাহে বিঘ্নের আশঙ্কা
  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]