Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
সংকট এড়াতে ৬ মাসের টিকার মজুদ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2026, 06:00 pm
Last modified: 20 April, 2026, 06:05 pm

Related News

  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • শনিবারের মধ্যে লেবার রুম চালু না করলে বেসরকারি ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী

সংকট এড়াতে ৬ মাসের টিকার মজুদ থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, ‘আমাদের বাচ্চাদের পুষ্টির অভাব। শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদের নিজেদের ও সচেতন হতে হবে। সবচাইতে বেশি কার্যকর ওষুধ মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বাচ্চারা বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।’
টিবিএস রিপোর্ট
20 April, 2026, 06:00 pm
Last modified: 20 April, 2026, 06:05 pm
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

সংকট এড়াতে ৬ মাসের টিকার মজুদ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, 'আমরা আগামী অর্থবছর থেকে ১৫ মাসের চাহিদা বিবেচনায় রেখে সবধরনের টিকা ও সরঞ্জামাদি সংগ্রহ করার পরিকল্পনা করছি। সেইসঙ্গে সবসময় আমাদের হাতে ৬ মাসের টিকা মজুদ থাকে এবং কোনো ধরনের সংকট তৈরি না হয় এটাও নিশ্চিত করব।'

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দাপার্ক সংলগ্ন লিটল এঞ্জেলস সেমিনারিতে আয়োজিত 'দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬'- এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। বিগত সরকারগুলো সরকারি কোষাগারে কোনো টাকা রেখে যায়নি। কিন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতা ও নির্দেশনায় আমরা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছি।'

তিনি বলেন, 'আমাদের বাচ্চাদের পুষ্টির অভাব। শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদের নিজেদের ও সচেতন হতে হবে। সবচাইতে বেশি কার্যকর ওষুধ মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বাচ্চারা বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।'

তিনি আরও বলেন, 'অনেক মায়েরা বিভিন্ন কারণে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান না।'

বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যায় করার ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ ডা. রাজেশ নারওয়াল, স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানসহ অন্যান্যরা।

পরে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর শাহজাদপুরে লাইট ফেয়ার স্কুল কেন্দ্রে 'দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬'-এর কার্যক্রম পরিদর্শন করেন ও অভিভাবকদের সাথে কথা বলেন।

এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্র থেকে আগত বিশেষ দূত চার্লস হার্ডার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

টিকার মজুদ / স্বাস্থ্যমন্ত্রী / সরদার মো. সাখাওয়াত হোসেন / দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট ও লম্বা পায়জামা-লুঙ্গি পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
  • শিগগিরই ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার
  • বন্যাদুর্গত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
  • শনিবারের মধ্যে লেবার রুম চালু না করলে বেসরকারি ক্লিনিকের লাইসেন্স বাতিল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]