Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ভোগান্তি কমাতে অতিরিক্ত জ্বালানি সরবরাহ শুরু হলেও ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2026, 02:55 pm
Last modified: 20 April, 2026, 03:01 pm

Related News

  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ 

ভোগান্তি কমাতে অতিরিক্ত জ্বালানি সরবরাহ শুরু হলেও ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন

জ্বালানির দাম বাড়ানোর একদিন পর সরকার আজ (২০ এপ্রিল) থেকে ডিজেল, অকটেন ও পেট্রলের সরবরাহ ১০-২০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে।
টিবিএস রিপোর্ট
20 April, 2026, 02:55 pm
Last modified: 20 April, 2026, 03:01 pm
রাজধানীর বিজয় সরণির একটি ফিলিং স্টেশনের সামনে তেল নিতে আসা যানবাহনের কয়েকশ মিটার পর্যন্ত দীর্ঘ লাইন দেখা যায়। তীব্র গরমের মধ্যেই জ্বালানির জন্য অপেক্ষা করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহনের চালকরা। ছবি: রাজীব ধর/ টিবিএস

জ্বালানি তেল পেতে গাড়ি চালক ও বাইকারদের ভোগান্তি কমাতে সরকার অতিক্তি ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ শুরু করলেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য অপেক্ষার লাইন ছোট হয়নি।  

পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহ শুরু হলেও সকল পাম্পে পর্যাপ্ত তেল না পৌঁছানো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না। এতে কয়েকদিন পর্যন্ত সময় লাগতে পারে। 

আজ সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে রাজধানীর গাবতলী, আসাদ গেট, মৎস্য ভবন ও রাজারবাগ এলাকার ফিলিং স্টেশনগুলো সরেজমিনে ঘুরে দেখা গেছে, তেলের জন্য প্রাইভেট কার ও মোটরসাইকেলের লাইন অন্যান্য দিনের মতোই দীর্ঘ। 

মৎস্যভবন এলাকার রমনা ফিলিং স্টেশনে তেল নিতে আসা গাড়ি ও মোটরসাইকেলের লাইন সেগুনবাগিচা, বারডেম হাসপাতাল ঘুরে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে গেছে। 

রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন ফির্লিং স্টেশনেও তেল পেতে প্রাইভেট কার ও বাইকারদের দীর্ঘ লাইন দেখা গেছে। পাম্পের মুখ থেকে শুরু হওয়া লাইন রাজারবাগ পীরের বাড়ি সংলগ্ন গলি দিয়ে শান্তিবাগের ভেতরে ঢুকে গেছে। 

গাবতলী এলাকার বিভিন্ন পাম্প থেকে তেল নেওয়ার জন্য প্রধান সড়কে দুই সারি গাড়ি আমিনবাজার সেতু থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত দেখা গেছে। রাস্তাজুড়ে দুই সারি গাড়ি সিরিয়ালে থাকার কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে দুপুরের দিকে গাড়ির লাইন অন্যদিনের চেয়ে কিছুটা কমে যেতে দেখা গেছে।

উল্লেখ্য, জ্বালানির দাম বাড়ানোর একদিন পর সরকার আজ থেকে ডিজেল, অকটেন ও পেট্রলের সরবরাহ ১০-২০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে, যাতে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে তেল নিতে এসে দীর্ঘসময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা মোটরচালকদের ভোগান্তি কিছুটা কমে।

গতরাতে জারি করা এক বার্তায় জ্বালানি বিভাগ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর অধীন বিতরণকারী কোম্পানিগুলো ২০ এপ্রিল থেকে প্রতিদিন ১৩ হাজার ৪৮ টন ডিজেল, ১ হাজার ৪২২ টন অকটেন এবং ১ হাজার ৫১১ টন পেট্রল বিক্রি করবে। এতে ডিজেল ও পেট্রলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বাড়াতে বলা হয়েছে।

ডিজেলের ক্ষেত্রে পদ্মা অয়েল কোম্পানি পাবে ৪ হাজার ৩৩৩ টন (৩৩.২১%), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড পাবে ৫ হাজার ৩৯ টন (৩৮.৬২%), যমুনা অয়েল কোম্পানি ৩ হাজার ৬১৭ টন (২৭.৭২%) এবং স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি পাবে ৫৯ টন (০.৪৫%)।

অকটেনের ক্ষেত্রে মেঘনা পেট্রোলিয়াম পাবে সর্বোচ্চ ৫৩৬ টন (৩৭.৬৮%), পদ্মা অয়েল পাবে ৫১৬ টন (৩৬.৩১%) এবং যমুনা অয়েল পাবে ৩৭০ টন (২৬.০১%)।

পেট্রলের ক্ষেত্রে মেঘনা পেট্রোলিয়াম পাবে ৫৪৭ টন (৩৬.১৮%), পদ্মা অয়েল ৫২২ টন (৩৪.৫৭%) এবং যমুনা অয়েল ৪৪২ টন (২৯.২৫%)।

এর আগে, সরকার অকটেনের দাম প্রতি লিটারে ২০ টাকা, পেট্রলের দাম ১৯ টাকা এবং ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়েছে, যা গতকাল (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

Related Topics

টপ নিউজ

জ্বালানি সরবরাহ / ফিলিং স্টেশন / জ্বালানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • জ্বালানি বাজারে চীনের নতুন চাল: বিদ্যুৎ ও কাঁচামালের অন্যতম উৎস এখন কয়লা
  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]