Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 April, 2026, 09:30 pm
Last modified: 09 April, 2026, 09:34 pm

Related News

  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • মুন্সীগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালানো আওয়ামী লীগ নেতা ৩ ঘণ্টার মধ্যে ফের গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন

রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে রাজধানীর হাজারীবাগ এলাকায় নিজ বাসায় আত্মহত্যা করেছেন লামিয়া আক্তার (১৯) নামের এক তরুণী। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টিবিএস রিপোর্ট
09 April, 2026, 09:30 pm
Last modified: 09 April, 2026, 09:34 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৃথক এসব ঘটনায় নিহতদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায়, একজনকে রেললাইনের পাশ থেকে, একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে থেকে এবং অপর একজনকে রমনা কালী মন্দিরের পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংশ্লিষ্ট থানা পুলিশ এসব মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকাল ৪টায় রাজধানীর বিমানবন্দর এলাকার রেল ক্রসিং পার হওয়ার সময় কিশোরগঞ্জ এক্সেপ্রেসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, সকাল সাড়ে ১০টায় শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দিরের পুকুরের দক্ষিণ পাড়ের ফুটপাত থেকে মো. হাবিব (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পেশায় দিনমজুর হাবিবের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'তিনি কিভাবে মারা গেলেন তা ময়নাতদন্তের পর জানা যাবে। বর্তমানে তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।'

তিনি আরও জানান, এদিন ঢামেক হাসপাতালের বহির্বিভাগের এক্স-রে রুমের সামনে থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে সিআইডি এবং পিবিআই আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছে।

অন্যদিকে, পারিবারিক কলহের জেরে রাজধানীর হাজারীবাগ এলাকায় নিজ বাসায় আত্মহত্যা করেছেন লামিয়া আক্তার (১৯) নামের এক তরুণী। এ ঘটনায় নিহতের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাজারীবাগ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ওই নারী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল, যা নিয়ে পরিবারের মধ্যে কলহ চলছিল। গতকাল দিবাগত রাত ৩টার দিকে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় নিহতের চাচা রফিকুল ইসলাম বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে নিহতের স্বামী আরমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
Related Topics

টপ নিউজ

মরদেহ উদ্ধার / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • মুন্সীগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালানো আওয়ামী লীগ নেতা ৩ ঘণ্টার মধ্যে ফের গ্রেপ্তার
  • নারায়ণগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার   
  • গ্রেপ্তারের একদিন পর চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • শ্রম আইনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]