Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 April, 2026, 01:20 pm
Last modified: 08 April, 2026, 01:20 pm

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১০
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৮

২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, “হাম নিয়ন্ত্রণে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে; টিকার কোনো ঘাটতি হবে না।”
টিবিএস রিপোর্ট
08 April, 2026, 01:20 pm
Last modified: 08 April, 2026, 01:20 pm
ফাইল ছবি: স্ক্রিনগ্র্যাব/বাসস

মজুদ স্থিতিশীল থাকায় আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম বৈঠকে সংসদ সদস্য রুমিন ফারহানার নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের চিহ্নিত ১৮টি ঝুঁকিপূর্ণ জেলায় হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইতোমধ্যেই গত ৫ এপ্রিল থেকে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

তিনি বলেন, "আগে ৩ মে থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনা ছিল। তবে ইউনিসেফ থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ সম্ভব হওয়ায় তা দুই সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। এখন ২০ এপ্রিল থেকেই সারাদেশে টিকাদান শুরু হবে।"

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের ব্যর্থতা এবং অন্তর্বর্তী সরকারের সময় ক্রয় প্রক্রিয়ায় বিলম্বের কারণে সম্প্রতি ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও ঘাটতি তৈরি হয়েছিল।

তিনি বলেন, "এই ঘাটতি তৈরি হয়েছে অতীতে যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে। টিকা ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা হয়নি, যার পেছনে ব্যর্থতা ও অনিয়ম দায়ী।"

মন্ত্রী জানান, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার জরুরি আর্থিক ব্যবস্থা নিয়েছে। কোভিডকালীন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মহামারি তহবিলের অব্যবহৃত ৬০৪ কোটি টাকা পুনর্বিন্যাস করে হাম-রুবেলাসহ জরুরি ভ্যাকসিন ক্রয়ে ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, "উন্নয়ন অংশীদারদের সঙ্গে—বিশেষ করে ইউনিসেফের ক্রয় ব্যবস্থার মাধ্যমে—সমন্বয় জোরদার করে দ্রুত ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে। এ কারণে সারাদেশে টিকাদান কর্মসূচি ১৫ দিন এগিয়ে আনা হয়েছে।"

মাঠপর্যায়ে উচ্চ সংক্রমণ এলাকায় ইতোমধ্যে ৩৪ লাখ ৮৩ হাজার ডোজ ভ্যাকসিন বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। হাম-রুবেলা ক্যাম্পেইনের জন্য গ্যাভির মাধ্যমে প্রায় ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা পাওয়া গেছে।

মন্ত্রী বলেন, "হাম নিয়ন্ত্রণে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে; টিকার কোনো ঘাটতি হবে না।"

তিনি আরও জানান, "ইউনিসেফের মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইপিআই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোল্ড চেইন ব্যবস্থাপনা বজায় রেখে ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহন নিশ্চিত করছে।"

Related Topics

টপ নিউজ

হামের টিকা / হাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১০
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৮

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]