Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
মেট্রোপলিটন এলাকায় অনলাইন-অফলাইন ক্লাস সমন্বিতভাবে চালুর পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 April, 2026, 04:10 pm
Last modified: 07 April, 2026, 04:16 pm

Related News

  • বকেয়াসহ জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
  • এইচএসসি পরীক্ষায় অনিয়ম রোধে পুলিশ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে: শিক্ষামন্ত্রী
  • আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

মেট্রোপলিটন এলাকায় অনলাইন-অফলাইন ক্লাস সমন্বিতভাবে চালুর পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।
টিবিএস রিপোর্ট
07 April, 2026, 04:10 pm
Last modified: 07 April, 2026, 04:16 pm
ছবি: টিবিএস

দেশের মেট্রোপলিটন এলাকাগুলোতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে অনলাইন ও অফলাইন ক্লাস সমন্বিতভাবে চালুর পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‌'মেট্রোপলিটন শহরগুলোর শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আনতে আমরা অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ের কথা ভাবছি। এ লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে প্রয়োজনীয় আলোচনা শুরু হয়েছে। সার্বিক মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর পর্যালোচনার পরই এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।'

শিক্ষার মানোন্নয়ন ও বৈষম্য দূর করার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, এখন থেকে অভিন্ন মানদণ্ড বজায় রাখতে সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। কোনো পরীক্ষকের গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিতে মনিটরিং আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে ড. মিলন বলেন, 'ছাত্র, শিক্ষক বা অভিভাবক নয়, মূলত সদিচ্ছার অভাবেই বিগত সরকার শিক্ষা খাতকে অবহেলার পাত্র করে ধ্বংস করে দিয়েছে। এর দায় তৎকালীন মন্ত্রীসহ দায়িত্বরতদেরই নিতে হবে।' তিনি আরও বলেন, বর্তমান সরকার মানসম্মত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর অভাব-অনটন দূর করতে আগামী বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।

সভা শেষে মন্ত্রী বরিশাল সিটি করপোরেশনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।

Related Topics

টপ নিউজ

শিক্ষামন্ত্রী / মেট্রোপলিটন শহর / অনলাইন ক্লাস / শিক্ষা কার্যক্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • বকেয়াসহ জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • বুয়েটে আবরারের নামে হল করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী
  • এইচএসসি পরীক্ষায় অনিয়ম রোধে পুলিশ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে: শিক্ষামন্ত্রী
  • আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও অভিন্ন প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]