Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 April, 2026, 05:25 pm
Last modified: 02 April, 2026, 05:35 pm

Related News

  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে কয়েক ডজন হামলা চালিয়েছে আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল

আরব আমিরাতে ধরপাকড়ের শিকার হয়ে চট্টগ্রামে ফিরলেন ১১ প্রবাসী

ফিরে আসা মোহাম্মাদ তসলিম উদ্দীন বলেন, ‘আমাদের বৈধ কাগজপত্র ছিল না। আকামা ছিল না। কিন্তু জীবন জীবিকার সন্ধানে তো বের হতে হয়। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে এবং জেল থেকে ফেরত পাঠায়।’
টিবিএস রিপোর্ট
02 April, 2026, 05:25 pm
Last modified: 02 April, 2026, 05:35 pm
ছবি: টিবিএস

সংযুক্ত আরব আমিরাত থেকে কাজ হারিয়ে দেশে ফিরেছেন ১১ জন বাংলাদেশি প্রবাসী। 

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল পৌনে ৯টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে তারা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

জানা গেছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে চলমান অস্থিতিশীল পরিস্থিতির মাঝে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদের আগে তাদের আটক করে। কয়েকদিন জেল খাটার পর ট্রাভেল পারমিট বা আউটপাস নিয়ে আজ তারা দেশে ফিরতে বাধ্য হন।

চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছানোর পর দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ সদস্যরা তাদের জরুরি সহায়তার জন্য ব্র্যাকের সার্ভিস বুথে পাঠান। সেখানে ৯ জন প্রবাসীকে তাৎক্ষণিক জরুরি অর্থ সহায়তা ও খাবার পানিসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী তাদের আরও সহায়তা দেওয়া হবে।

প্রবাস জীবনের দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মোহাম্মাদ তসলিম উদ্দীন বলেন, 'আমাদের বৈধ কাগজপত্র ছিল না। আকামা ছিল না। কিন্তু জীবন জীবিকার সন্ধানে তো বের হতে হয়। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে এবং জেল থেকে ফেরত পাঠায়।'

ফিরে আসা আরেকজন প্রবাসী আব্দুস সাত্তার জানান, তিনি দুবাইয়ের জেলে ১০ দিন বন্দী ছিলেন। জেলখানার মানবেতর পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, 'জেলে ঠিকমত তিন বেলা খাবার দেওয়া হতো না। প্রয়োজনীয় ঔষুধ কিংবা জরুরী চিকিৎসার ব্যবস্থা করতো না কর্তৃপক্ষ। ছোট্ট একটা ঘরে অনেকজন করে রাখতো।'

ফেরত আসা কর্মীরা জানান, বাংলাদেশ থেকে যাওয়ার পর অনেকেরই স্থায়ী কোনো কাজ জোটে না। অনেক ক্ষেত্রে কোম্পানি বা নিয়োগকর্তারা শুরুতে চুক্তিভিত্তিক কাজ দিলেও পরে পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র জব্দ করে ফেলে। পরবর্তীতে কোনো বৈধ কাগজপত্র না দিয়েই মালিকপক্ষ তাদের সাথে প্রতারণা করে এবং পালিয়ে যায়। একদিকে দেশে ঋণের বোঝা, অন্যদিকে বিদেশে বৈধ কাগজপত্র ছাড়া কাজ না পাওয়ায় তারা চরম দুর্ভোগের শিকার হন। 

তারা আরও জানান, এমতাবস্থায় অন্য কোথাও কাজের সন্ধানে বের হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে থাকতে হয়। অনেকে ধরা পড়ে জেলে মানবেতর জীবন কাটাচ্ছেন। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই সংকট আরও ঘনীভূত হয়েছে।

উল্লেখ্য, বিদেশ-ফেরত এমন অভিবাসীদের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরে 'মাইগ্রেশন প্রোগ্রাম'-এর আওতায় জরুরি সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। চট্টগ্রামে এ পর্যন্ত সর্বমোট ৪ হাজার ৭৫১ জন বিদেশ-ফেরত প্রবাসীকে এই প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

সংযুক্ত আরব আমিরাত / প্রবাসী / শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • মে মাসে রেমিট্যান্স এল ৩.৪২ বিলিয়ন ডলার
  • যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে কয়েক ডজন হামলা চালিয়েছে আরব আমিরাত: ওয়াল স্ট্রিট জার্নাল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]