Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ছাদের পলেস্তারা খসে আহত ২: আতঙ্কে হেলমেট পরে ক্লাস-পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 April, 2026, 03:05 pm
Last modified: 02 April, 2026, 03:06 pm

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণ-অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
  • বাংলাদেশ হবে বিশ্বের 'এডুকেশন হাব', সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তুলছি: শিক্ষামন্ত্রী
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

ছাদের পলেস্তারা খসে আহত ২: আতঙ্কে হেলমেট পরে ক্লাস-পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

টিবিএস রিপোর্ট
02 April, 2026, 03:05 pm
Last modified: 02 April, 2026, 03:06 pm
ছবি: টিবিএস

সেমিনার রুমের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার পর নিরাপত্তা নিয়ে প্রবল উদ্বেগ তৈরি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, মাথায় হেলমেট পরেই ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছেন অনেক শিক্ষার্থী।

বুধবার (১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার রুমে ক্লাস চলাকালীন আচমকাই ছাদের পলেস্তারা খসে পড়ে। ওই ঘটনায় তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল নামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুই ছাত্র আহত হন।

এই ঘটনার পরেই ছাত্রছাত্রীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের বেশ কয়েকটি একাডেমিক ভবনের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল ও ঝুঁকিপূর্ণ। প্রায়ই ওইসব ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটে। এর আগে গণিত বিভাগেরই শিক্ষকদের একটি কক্ষেও একই ধরনের ঘটনা ঘটেছিল।

বুধবারের ওই দুর্ঘটনার পরেই বৃহস্পতিবার হেলমেট পরে ক্লাস এবং পরীক্ষায় বসতে শুরু করেন গণিত বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা। 

ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘ দিনের অবহেলার অভিযোগ তুলে সরব হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতারা। অবিলম্বে যথাযথ সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে আরও বড়সড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। 

শিক্ষার্থীদের একাংশের দাবি, বহু শ্রেণিকক্ষই ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে সেখানেই পড়াশোনা চালাতে হচ্ছে। 

এই পরিস্থিতিতে কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার দাবি তুলেছেন শিক্ষার্থীরা।

Related Topics

টপ নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় / বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণ-অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
  • বাংলাদেশ হবে বিশ্বের 'এডুকেশন হাব', সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলোকে গড়ে তুলছি: শিক্ষামন্ত্রী
  • কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়  
  • এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]