Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 March, 2026, 11:30 am
Last modified: 12 March, 2026, 12:40 pm

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: শপথ নিলেন নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর হাফিজ উদ্দিন আহমেদ ২০২৪ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন এবং অন্যদিকে কায়সার কামাল ছিলেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
12 March, 2026, 11:30 am
Last modified: 12 March, 2026, 12:40 pm

ভোলা–৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং নেত্রকোনা–১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। তাদের দুজনকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ (১২ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন।

স্পিকার হিসেবে নিয়োগ পাওয়ার আগে হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তিনি গতকাল (১১ মার্চ) ওই পদ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আকবর হোসেন।

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন মেজর হাফিজ উদ্দিন আহমেদ ২০২৪ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন।

অন্যদিকে কায়সার কামাল ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী হিসেবে নেত্রকোনা–১ আসন (কলমাকান্দা–দুর্গাপুর) থেকে নির্বাচিত হয়েছেন।

স্বাগত বক্তব্যে তারেক রহমান বলেন, তিনি দলীয় পরিচয় নির্বিশেষে দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করেন। তিনি জোর দিয়ে বলেন, বিএনপির লক্ষ্য দেশের প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলা।

তিনি আরও বলেন, পরিবারকে অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষমতায়ন করা বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য।

প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি দলীয় পরিচয় নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলা।

তবে আগের মতো নয়, নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে স্পিকারের আসন শূন্য রেখে।

স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আগে পর্যন্ত অধিবেশন পরিচালনার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সাময়িকভাবে সভাপতিত্ব করার জন্য মনোনয়ন দেওয়া হয়।

অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কয়েকজন সাবেক সংসদ সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি শোক প্রস্তাব উত্থাপন করা হবে।

এছাড়া আজ (১২ মার্চ) সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

Related Topics

টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ / অধিবেশন / প্রথম অধিবেশন / তারেক রহমান / প্রধানমন্ত্রী / সংসদ ভবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]