Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 March, 2026, 09:50 am
Last modified: 08 March, 2026, 09:53 am

Related News

  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক
  • ভোজ্যতেলের দামবৃদ্ধি নিয়ে সরকার–ব্যবসায়ী মুখোমুখি, কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিদ্ধান্ত আজ

ঢাকায় ভোজ্যতেলের সংকট, দাম বাড়ার আশঙ্কায় বাড়তি কিনছেন ক্রেতারা

কিছু বাজার ও মুদি দোকানে এক ও দুই লিটারের বোতল পাওয়া গেলেও অধিকাংশ জায়গায় পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল মিলছে না।
টিবিএস রিপোর্ট
08 March, 2026, 09:50 am
Last modified: 08 March, 2026, 09:53 am
ফাইল ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধকে ঘিরে দাম বাড়তে পারে—এই আশঙ্কায় চাহিদার চেয়ে বেশি তেল কিনতে শুরু করেছেন ভোক্তারা। ফলে রাজধানীর বিভিন্ন বাজারে ভোজ্যতেলের সংকট দেখা দিয়েছে।

কিছু বাজার ও মুদি দোকানে এক ও দুই লিটারের বোতল পাওয়া গেলেও অধিকাংশ জায়গায় পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল মিলছে না।

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে কোম্পানিগুলো থেকে পাঁচ লিটারের তেলের বোতলের সরবরাহ কমানো হয়েছে। এ কারণে বাজারে এই বোতল পাওয়া যাচ্ছে না। তবে কোম্পানিগুলো এ অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের পক্ষ থেকে নিয়মিত সরবরাহ দেওয়া হচ্ছে। ডিলার পর্যায়ে মজুদের কারণে বাজারে সংকট তৈরি হয়ে থাকতে পারে।

গতকাল রাজধানীর দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া বাজার ও আশপাশের দোকানগুলোতে পাঁচ লিটারের সয়াবিন তেলের কোনো বোতল পাওয়া যায়নি। এমনকি সেখানে স্বপ্ন আউটলেটেও সয়াবিন তেল পাওয়া যায়নি।

সয়াবিন তেল নেই কেন—এমন প্রশ্নে স্বপ্নের এক বিক্রেতা বলেন, "সকাল থেকে আসা সব ক্রেতাই একটি করে বোতল নিয়ে গেছেন। ফলে এখন কোনো তেল নেই।"

দক্ষিণ বনশ্রীর আগোরায় গিয়েও একই চিত্র দেখা গেছে। সেখানে পাঁচ লিটারের সয়াবিন তেলের কোনো বোতল নেই। কেবল ফ্রেশ ব্র্যান্ডের দুই লিটারের কয়েকটি বোতল রয়েছে। বেশি সংখ্যক ক্রেতা যাতে তেল কিনতে পারেন, সে জন্য একজন ক্রেতাকে এক বোতলের বেশি তেল নিতে দিচ্ছেন না আগোরার কর্মীরা।

রাজধানীর বাড্ডা ও শাহজাদপুর এলাকার কয়েকটি মুদি দোকান ঘুরেও সয়াবিন তেল পাওয়া যায়নি। বড় দু-একটি দোকানে দুই লিটারের তিন থেকে চারটি বোতল পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহ ধরে কোম্পানিগুলো থেকে তেল সরবরাহ করা হচ্ছে না।

শাহজাদপুরের ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম টিবিএসকে বলেন, "কোম্পানিগুলো পাঁচ লিটারের বোতল দেয় না। দুই লিটারের বোতলও মাঝে মধ্যে দেয়। কোম্পানি থেকে জানিয়েছে, তাদের কাছে নাকি তেলের সরবরাহ নেই।"

আরেক বিক্রেতা ইলিয়াস হোসেন বলেন, "আমাদের দোকানে দুই সপ্তাহ ধরে তেল দিচ্ছে না। তাদের কাছে নাকি তেল নেই। বড় দোকানগুলোতে মাঝে মধ্যে দিলেও আমরা পাই না।"

ফ্রেশ ব্র্যান্ডের সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের উপ-মহাব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার দাবি করেছেন, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তারা বিপুল পরিমাণ তেল সরবরাহ করেছেন।

তিনি বলেন, "রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা অতিরিক্ত তেল আমদানি করেছি। মাসে ৫০ হাজার টনের বেশি তেল সরবরাহ হচ্ছে। কোনো সংকট হওয়ার কথা নয়।"

বাজারে দুই ও পাঁচ লিটারের বোতলের ঘাটতির বিষয়ে তিনি বলেন, তাদের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। ডিলার পর্যায়ে কোনো সংকট তৈরি হলে সে বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যবস্থা নেওয়া উচিত।

একই কথা জানিয়েছেন সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর বিশ্বজিৎ সাহা।

তিনি বলেন, সিটি গ্রুপ সরবরাহ কমায়নি। এলসি–সংক্রান্ত জটিলতার কারণে কিছু ছোট কোম্পানি তেল আমদানি করতে পারছে না। তবে রমজানে বাড়তি চাহিদা এবং কিছু মানুষের মজুদের কারণেও এই সংকট তৈরি হয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন।

Related Topics

টপ নিউজ

ভোজ্যতেল / ভোজ্যতেলের সংকট / সয়াবিল তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
  • রমজান সামনে রেখে ৪.৭৫ কোটি লিটার ভোজ্যতেল ও ১.৩০ লাখ টন সার কিনছে সরকার
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক
  • ভোজ্যতেলের দামবৃদ্ধি নিয়ে সরকার–ব্যবসায়ী মুখোমুখি, কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিদ্ধান্ত আজ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]