Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
মতিঝিলে রুমমেটকে হত্যা করে মরদেহ ৭ টুকরোর অভিযোগ: আদালতে আসামি শাহিনের স্বীকারোক্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 March, 2026, 07:20 pm
Last modified: 06 March, 2026, 07:24 pm

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

মতিঝিলে রুমমেটকে হত্যা করে মরদেহ ৭ টুকরোর অভিযোগ: আদালতে আসামি শাহিনের স্বীকারোক্তি

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কথাকাটাকাটির জেরে রুমমেট ওবায়দুল্লাহকে হত্যা করেন শাহিন। এরপর হত্যাকাণ্ডের চিহ্ন মুছে ফেলতে এবং মরদেহ গুম করতে তা সাত টুকরো করেন তিনি।
টিবিএস রিপোর্ট
06 March, 2026, 07:20 pm
Last modified: 06 March, 2026, 07:24 pm
ফাইল ছবি: টিবিএস

রাজধানীর মতিঝিল এলাকায় রুমমেট মোহাম্মদ ওবায়দুল্লাহকে হত্যার পর মরদেহ সাত টুকরো করার অভিযোগে গ্রেপ্তার শাহিন আলম আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ শুক্রবার (৬ মার্চ) পাঁচ দিনের রিমান্ড চলাকালীন আসামি শাহিন স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হওয়ায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহরিন হোসেন। 

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকার মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত সোমবার (২ মার্চ) আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, কথাকাটাকাটির জেরে রুমমেট ওবায়দুল্লাহকে হত্যা করেন শাহিন। এরপর হত্যাকাণ্ডের চিহ্ন মুছে ফেলতে এবং মরদেহ গুম করতে তা সাত টুকরো করেন তিনি। সেই খণ্ডিত অংশগুলো পলিথিনে মুড়িয়ে নিজের সাইকেলে করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দিয়ে আসেন। গ্রেপ্তারের পর পুলিশকে শাহিন নিজেই এসব তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে ওবায়দুল্লাহকে হত্যা করা হয়। পরদিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার রহস্য উদ্ঘাটন ও শাহিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ওবায়দুল্লাহ ও মতিঝিলের হীরাঝিল হোটেলের কর্মচারী শাহিন আলম মতিঝিলের কবি জসীমউদ্‌দীন রোডের একটি ফ্ল্যাটে একসাথে থাকতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন স্বীকার করেছেন যে, ব্যক্তিগত ক্ষোভ থেকে তিনি ওবায়দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করেন। অনৈতিক প্রস্তাব ও কথাকাটাকাটির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে গ্রেপ্তার শাহিনের দাবি, ওবায়দুল্লাহ তাকে নানাভাবে অপমান করতেন এবং সেই ক্ষোভ থেকেই তিনি এই কাজ করেছেন। হত্যাকাণ্ডের পর চাপাতি দিয়ে মরদেহ টুকরো করা হয়। পুলিশ ইতোমধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও মোবাইল ফোন জব্দ করেছে।
 
Related Topics

টপ নিউজ

হত্যাকাণ্ড / আদালতে জবানবন্দি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]