Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
দেড় বছর পর ঢাকা-আগরতলা বাস চলাচল শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 February, 2026, 09:55 pm
Last modified: 24 February, 2026, 10:02 pm

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

দেড় বছর পর ঢাকা-আগরতলা বাস চলাচল শুরু

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা-আগরতলা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়।
টিবিএস রিপোর্ট
24 February, 2026, 09:55 pm
Last modified: 24 February, 2026, 10:02 pm
ছবি: সংগৃহীত

দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগরতলা-ঢাকা বাস সার্ভিস পুনরায় চালু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আগরতলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

আখাউড়া আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আগরতলা-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবাও সীমিত করে ভারত সরকার। দেড় বছরেরও বেশি সময় বন্ধের পর গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (টিআরটিসি) একটি বাস আগরতলা-ঢাকা রুটে পরীক্ষামূলক চলাচল শুরু করে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে একটি বাস আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পৌঁছালে ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বাসটিকে স্বাগত জানান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আগরতলা-ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলাচল।

টিআরটিসি কর্তৃপক্ষের বরাত দিয়ে আখাউড়া আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ রহমান জানান, বাসটি গত জানুয়ারি মাস থেকেই পরীক্ষামূলকভাবে চলাচল করছে। আজ আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করেছে। প্রথম দিকে সপ্তাহে দুদিন চলাচল করবে বাসটি।

তিনি আরও জনান, প্রথম দিন বাসের স্টাফ ও যাত্রী মিলিয়ে ৯ জন ঢাকা থেকে আগরতলায় গেছেন। আর আগরতলা থেকে ঢাকায় ফেরার পথে ছিলেন ৫ জন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ঢাকা / আগরতলা / বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]