Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
গভীর রাতে গেজেট প্রকাশ করে ইসি হাত মুছে নিয়েছে: বদিউল আলম মজুমদার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2026, 09:40 pm
Last modified: 19 February, 2026, 09:49 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • এস আলম-সামিট দেশি না বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন

গভীর রাতে গেজেট প্রকাশ করে ইসি হাত মুছে নিয়েছে: বদিউল আলম মজুমদার

তিনি বলেন, ‘আরপিওর ৯১ ধারায় বলা হয়েছে, যদি হলফনামা নিয়ে কোনো প্রশ্ন ওঠে, কোনো অভিযোগ ওঠে, তাহলে গেজেট প্রকাশের পরেও এটা তদন্ত করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারবে। তারা নির্বাচনও বাতিল করতে পারবে।’
টিবিএস রিপোর্ট
19 February, 2026, 09:40 pm
Last modified: 19 February, 2026, 09:49 pm
বদিউল আলম মজুমদার। ফাইল ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ তুলেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংস্থাটির সম্পাদক বদিউল আলম মজুমদার অভিযোগ করেছেন, এমন অভিযোগ সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) কোনো প্রকার তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সংসদ সদস্যদের ব্যক্তিগত ও অন্যান্য তথ্য উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার মনে করেন, 'যারা নির্বাচনে অংশগ্রহণ করার অযোগ্য, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে নির্বাচনি ফলাফলের সমীকরণ বদলে যায়। তখন নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।' 

তিনি আরও বলেন, 'যখন এ রকম প্রশ্ন ওঠে, তখন নির্বাচন কমিশন তদন্ত করতে পারে। তদন্ত করে ফলাফল বাতিলও করতে পারে। আবার নতুন নির্বাচনের নির্দেশ দিতে পারে তারা।'

নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, 'এই নির্বাচনেও এই প্রশ্নগুলো উঠেছে। কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করেনি। তারা তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট প্রকাশ করে দিয়েছে। গেজেট প্রকাশ করে তারা হাত মুছে নিয়েছে।'

সুজন সম্পাদক জানান, নির্বাচনের আগে অনেক প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ থাকলেও তারা আদালত থেকে 'স্টে অর্ডার' (স্থগিতাদেশ) নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এ ছাড়া দ্বৈত নাগরিকত্বের বিষয়েও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অনেকে প্রয়োজনীয় নথি ছাড়াই এবং দ্বৈত নাগরিক হয়েও নির্বাচনের সুযোগ পেয়েছেন।

তিনি আরও জানান, এসব বিষয়ে তদন্ত শেষ করে তবেই গেজেট প্রকাশের অনুরোধ জানানো হয়েছিল। এমনকি নির্বাচনের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ভোটের স্বচ্ছতা যাচাই বা 'সার্টিফাই' করার সুপারিশ করা হলেও কমিশন তা আমলে নেয়নি।

নির্বাচনি আইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আরপিওর ৯১ ধারায় বলা হয়েছে, যদি হলফনামা নিয়ে কোনো প্রশ্ন ওঠে, কোনো অভিযোগ ওঠে, তাহলে গেজেট প্রকাশের পরেও এটা তদন্ত করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারবে। তারা নির্বাচনও বাতিল করতে পারবে।'
সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৭ জনই বিভিন্ন ব্যাংকের ঋণগ্রহীতা, যা শতাংশের হিসাবে প্রায় ৫০ শতাংশ। তাদের মধ্যে ৫ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন ৩৬ জন। আর ঋণগ্রহীতা সংসদ সদস্যদের মধ্যে ১২৬ জনই বিএনপি থেকে নির্বাচিত।

সুজনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ঋণগ্রহীতা সংসদ সদস্যের হার বেড়েছে। দ্বাদশ নির্বাচনে এই হার ছিল ৪৫ শতাংশ, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
 
Related Topics

টপ নিউজ

সুজন / বদিউল আলম মজুমদার / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • এস আলম-সামিট দেশি না বিদেশি কোম্পানি, তা স্পষ্ট নয়: বদিউল আলম মজুমদার
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]