Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
ট্রাইব্যুনালের বিচার যেন ধীরগতি ও বাধাগ্রস্ত না হয়: সরকারকে আহ্বান জানিয়ে আখতার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2026, 04:40 pm
Last modified: 19 February, 2026, 04:44 pm

Related News

  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • নির্বাচনের পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন   
  • জনগণের রায়কে অসাংবিধানিক বললে সংসদকে কলঙ্কিত করা হবে: আখতার হোসেন
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কার লাভ হচ্ছে সেটি বোধগম্য নয়: বদিউল আলম মজুমদার
  • শাহবাগ থানার দুই মামলায় খালাস পেলেন আখতার হোসেন

ট্রাইব্যুনালের বিচার যেন ধীরগতি ও বাধাগ্রস্ত না হয়: সরকারকে আহ্বান জানিয়ে আখতার 

তিনি বলেন, ‘আমরা জানি তারা (বিএনপি) জল ঘোলা করবে, জল ঘোলা করে জনচাপে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে যে দোদুল্যমানতা বিএনপির সরকারের রয়েছে, সেই ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে।’ 
টিবিএস রিপোর্ট
19 February, 2026, 04:40 pm
Last modified: 19 February, 2026, 04:44 pm
আখতার হোসেন। ফাইল ছবি: টিবিএস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত বা মন্থর না হয়, তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিজের সাক্ষ্য প্রদানের বিষয়ে খোঁজ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

আখতার হোসেন বলেন, 'বিএনপির সরকারের কাছে, সরকার দলের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাব— কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ধীরগতি না হয়। কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না হয়।'

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে গতিশীল ও বেগবান করার জন্য প্রয়োজনীয় সব ধরনের কারিগরি সহায়তা প্রদানের জন্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'বিচারের যতগুলো রায় হয়েছে, সে রায়গুলো যেন কার্যকর করা হয়, সে ব্যাপারে সরকারকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করতে হবে।'

জুলাই সনদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের মধ্য দিয়েই কিন্তু এবার নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের একটা অংশ অর্থাৎ জাতীয় সংসদের সদস্য হিসেবে তারা (বিএনপি) শপথ নিলেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিলেন না।'

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে আখতার হোসেন বলেন, 'এই বিষয়টা কিন্তু আমাদের সামনে স্পষ্টত তুলে ধরে যে- বিএনপির কাছে যে বিষয়টা তাদের ক্ষমতা গ্রহণের জন্য পছন্দসই, তারা শুধু ততটুকু মানবেন। আর যেটা তাদের ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারে, সেই অংশগুলোকে তারা বাদ দিয়ে দিবেন। এ ধরনের একটা মনোভাব তারা প্রথম দিনেই প্রকাশ করেছেন।'

সংস্কারের প্রশ্নে বিএনপির নেতিবাচক ভূমিকার উল্লেখ করে তিনি মন্তব্য করেন, ''যখন 'হ্যাঁ' এবং 'না' ভোটের ক্যাম্পেইন চলে, ছাত্রদল তাদের অফিসিয়াল পেইজে 'না' ভোটের ক্যাম্পেইন করেছে। তাদের বুদ্ধিজীবীরা 'না' ভোটের ক্যাম্পেইন করেছে এবং শেষে গিয়ে জনচাপে পড়ে তারেক রহমান রংপুরে গিয়ে 'হ্যাঁ' ভোটের পক্ষে তার বক্তব্য উপস্থাপন করেছেন।'

বিএনপি বৃহত্তর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষাকে উপেক্ষা করতে পারবে না মন্তব্য করে আখতার হোসেন বলেন, 'আমরা জানি তারা জল ঘোলা করবে, জল ঘোলা করে জনচাপে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে যে দোদুল্যমানতা বিএনপির সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে।' 

মূলত এই বিষয়গুলো অবহিত করা এবং বিচার প্রক্রিয়ার খোঁজখবর নিতেই তিনি ট্রাইব্যুনালে এসেছেন বলে জানান।
 

Related Topics

টপ নিউজ

আখতার হোসেন / ট্রাইবুনাল / বিচার কার্যক্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • নির্বাচনের পর বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে: আখতার হোসেন   
  • জনগণের রায়কে অসাংবিধানিক বললে সংসদকে কলঙ্কিত করা হবে: আখতার হোসেন
  • সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে কার লাভ হচ্ছে সেটি বোধগম্য নয়: বদিউল আলম মজুমদার
  • শাহবাগ থানার দুই মামলায় খালাস পেলেন আখতার হোসেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]