তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে করা এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
পোস্টে আসিফ আলী জারদারি আশাবাদ ব্যক্ত করেছেন যে নতুন সরকার পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে।
আসিফ আলী জারদারি গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন।
এর আগে আজ বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এছাড়াও মন্ত্রী হিসেবে ২৫ জন ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২৪ জন।
