Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের স্ত্রীর ৪ কোটি ২৭ লাখ টাকার জমি জব্দের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 February, 2026, 03:15 pm
Last modified: 16 February, 2026, 03:19 pm

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • শ্রমমন্ত্রীর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার নাসা গ্রুপের শ্রমিকদের
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • ডিজিএফআই-এর সাবেক ডিজি সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ ও স্ত্রী-সন্তানদের জমি জব্দের আদেশ আদালতের
  • হাসিনার সাবেক পিয়ন ‘পানি জাহাঙ্গীর’-এর জমি জব্দ ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের স্ত্রীর ৪ কোটি ২৭ লাখ টাকার জমি জব্দের নির্দেশ

টিবিএস রিপোর্ট
16 February, 2026, 03:15 pm
Last modified: 16 February, 2026, 03:19 pm
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ফাইল ছবি: সংগৃহীত

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের নামে থাকা কুমিল্লার আটটি স্থানের মোট ৬০৪ দশমিক ৩৯ শতাংশ জমি জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত। 

দুদকের করা আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালতের আদেশে নাসরিন ইসলামের নামে কুমিল্লার আটটি ভিন্ন স্থানে থাকা এসব জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। দাপ্তরিকভাবে এই সম্পদের মূল্য দেখানো হয়েছে ৪ কোটি ২৭ লাখ ৭০ হাজার ২১৪ টাকা। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এই সম্পদগুলো জব্দের জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু অর্জন করে ভোগ দখলে রাখার দায়ে মামলা দায়ের করা হয়। তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে জানা যায়, নাসরিন ইসলামের নামীয় স্থাবর, অস্থাবর সম্পদ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। আসামির নামীয়/দখলে থাকা এসব স্থাবর সম্পত্তিসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এর বিধান অনুযায়ী অবিলম্বে জব্দ করা আবশ্যক।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ অনুযায়ী আসামির নামে থাকা এসব স্থাবর সম্পত্তি অবিলম্বে জব্দ করা প্রয়োজন বলে দুদক আবেদনে উল্লেখ করে। আদালত দুদকের তথ্য ও যুক্তি আমলে নিয়ে এই জব্দের আদেশ প্রদান করেন।
 
Related Topics

টপ নিউজ

নাসা গ্রুপ / নজরুল ইসলাম মজুমদার / জমি জব্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • শ্রমমন্ত্রীর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার নাসা গ্রুপের শ্রমিকদের
  • বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
  • ডিজিএফআই-এর সাবেক ডিজি সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ ও স্ত্রী-সন্তানদের জমি জব্দের আদেশ আদালতের
  • হাসিনার সাবেক পিয়ন ‘পানি জাহাঙ্গীর’-এর জমি জব্দ ও স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]