Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৫ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 February, 2026, 08:05 pm
Last modified: 15 February, 2026, 08:08 pm

Related News

  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • রাজধানীতে ডিএমপির দিনব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২
  • খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ঢাকা কলেজে ৫০ পরীক্ষার্থী আটক
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি
  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৫ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

তবে এর আগে ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার বলেছিলেন, ‘ছাত্রলীগ পরিচয় দেওয়া তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। স্থানীয় লোকজন তাদের মারধর করছিল। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।’
টিবিএস রিপোর্ট
15 February, 2026, 08:05 pm
Last modified: 15 February, 2026, 08:08 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয়দের হাতে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি। মূলত কয়েকজন সেখানে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় জনতা তাদের আটকে রাখে। তারা যাতে কোনো ধরনের হেনস্তার শিকার না হন, সেজন্য পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং পরে নিরাপদ দূরত্বে পৌঁছে দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এর আগে বিকেলে ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে স্থানীয়দের রোষানলে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন ও এক নারীসহ মোট পাঁচজন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সদস্যদের সেখান থেকে তাদের নিয়ে যেতে দেখা যায়।

সে সময়ে ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'ছাত্রলীগ পরিচয় দেওয়া তিনজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ধানমন্ডি-৩২ এ স্থানীয় লোকজন তাদের মারধর করছিল। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।'

উল্লেখ্য, এদিন সকালে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেছিলেন, 'ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪ টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।'
 
Related Topics

টপ নিউজ

ধানমণ্ডি ৩২ নম্বর / আটক / ঢাকা বিশ্ববিদ্যালয / ডিএমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • রাজধানীতে ডিএমপির দিনব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২
  • খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ঢাকা কলেজে ৫০ পরীক্ষার্থী আটক
  • আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, তবে সতর্ক অবস্থানে পুলিশ: ডিএমপি
  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]