Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
আনুষ্ঠানিক ছুটি নিয়ে বিদেশে পরিবারের সঙ্গে ফয়েজ তৈয়্যব, ফিরবেন দেশে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 February, 2026, 11:10 am
Last modified: 15 February, 2026, 11:16 am

Related News

  • কম্বোডিয়ায় মানবপাচার: চাকরির প্রলোভনে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি, নির্যাতন; মুক্তি মেলে পণ দিয়ে
  • এক ঠিকানায় নাগরিকদের সব সেবা দিতে কাল থেকে চালু হচ্ছে ‘নাগরিক সেবা’
  • কিরগিজস্তানে চাকরির কথা বলে ইউটিউবে বিজ্ঞাপন; টাকা নিয়ে দেওয়া হতো ভুয়া কাগজপত্র
  • আমি প্রবাসী: ডিজিটাল ছোঁয়ায় বিদেশে অভিবাসনে বিপ্লব আনছে যে প্ল্যাটফর্ম

আনুষ্ঠানিক ছুটি নিয়ে বিদেশে পরিবারের সঙ্গে ফয়েজ তৈয়্যব, ফিরবেন দেশে

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ফেইসবুকে দেওয়া এক পোস্টে ফয়েজ তৈয়্যব জানান, তিনি ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি যথাক্রমে আইসিটি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি) এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি নিয়েছেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস।
টিবিএস রিপোর্ট
15 February, 2026, 11:10 am
Last modified: 15 February, 2026, 11:16 am
ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি: বাসস

দেশ ছাড়ার বিষয়ে জল্পনার মধ্যেই প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে বিদেশে গেছেন এবং দেশে ফিরে আসবেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ফেইসবুকে দেওয়া এক পোস্টে ফয়েজ তৈয়্যব জানান, তিনি ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি যথাক্রমে আইসিটি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (পিটিডি) এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি নিয়েছেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের বিদায় এবং নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের প্রেক্ষাপটে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে তিনি অনির্দিষ্টকালের জন্য দেশ ছেড়েছেন—এমন জল্পনার মধ্যেই ফেইসবুকে এ বার্তা দিলেন ফয়েজ তৈয়্যব।

তিনি লিখেছেন, 'ফেব্রুয়ারির ৮, ৯, ১০ তারিখে আনুষ্ঠানিক বিদায় নিয়েছি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে। এরপরে নির্বাচনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। প্রযুক্তি নির্ভর নির্বাচনী আয়োজনে আমার কিছু কন্ট্রিবিউশন ছিল। কলিগদের থেকেও ঠিকঠাক বিদায় নিয়েছি।' 

'১০ ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্ম দিবস ছিল। সেদিন কর্মকর্তা কর্মচারী সবার সাথে একসাথে ফেয়ারওয়েল ডিনার করেছি। গান গেয়ে বিদায় দিয়েছেন আমার সহকর্মীরা, ওয়ালে পাবেন।'

তিনি আরও লেখেন, 'একজন আত্মমর্যাদা সম্পন্ন এবং সৎ ব্যক্তিকে দুটো অসম্মানজনক কটু কথা শোনানোর আগে, তথ্য যাচাই-বাছাই করে নিবেন, চাওয়াটা খুব বেশি বড় না। বিদায়ের সময় এক সহকর্মী জিজ্ঞেস করেছিল পরে কী করবেন? বলেছি, একটা চাকরি খুঁজতে হবে দ্রুত। দেশের জন্য কাজ করতে এসে ফাইনান্সিয়ালি অনেক লোকসান হয়েছে। সেভিংস যা ছিল সব শেষ হয়েছে।'

'ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং আছে প্লাস স্ত্রীর মেডিক্যাল ইমার্জেন্সি আছে। ছুটি চেয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছি। আরও একটা তথ্য দেই, রিটার্ন টিকেট কেটে এসেছি, ডেট ***লোকেদের কাছ থেকেই জেনে নিয়েন। একটা দীর্ঘ সময় সন্তান ও পরিবারকে সময় দিতে পারেনি, পরিবারকে কিছুটা সময় দিতে হবে। প্লাস আজকে ভ্যালেন্টাইন ডে।' 

ফয়েজ তৈয়্যব আরও লেখেন, 'অনেকগুলো বই উপহার পেয়েছি, বইগুলো সঙ্গে নিয়ে এসেছি। দীর্ঘ ক্লান্তির পরে একটু লম্বা বিশ্রাম প্রয়োজন। স্লিপিং সাইকেল ডিসরাপট হওয়ায় বিগত এক বছর নিয়মিত ঘুমাতে পারিনি। বিশ্রামের পাশাপাশি উপহার পাওয়া বইগুলো পড়বো। পত্রিকার কলাম নিয়মিত পড়তাম, বিগত সময়ে আমার সহ লেখকরা যেসব মৌলিক লেখা লিখেছেন সেগুলোও পড়তে হবে।'

'পুনশ্চ, আমি অল্প সময়ে জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি, এটুকু বলতে পারি। একটা শীর্ষ দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি এবং স্বচ্ছতা এনেছি। সব গুলা পুরানা আইন ও পলিসি পরিবর্তন করতে পাগলের মত খেটেছি। এগুলা প্রায় ৫ বছরের কাজ। বিশ্বাস না হলে কোন পেশাদার গবেষণা সংস্থা এবং অডিট ফার্ম দিয়ে যাচাই বাছাই করে নিয়েন।'

'আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমি ১ টাকাও দুর্নীতি করিনি। আমি বাই ভার্চু সৎ লোক। টাকা মারসি এটা নিতে পারিনা। মোবাইল ব্যবসায়ীরা, টেলিকম মাফিয়ারা আমার বিরুদ্ধে কুৎসা করেছে। আমি তাদের কাছে মাথা নত করিনি। দ্রুত একটা চাকরি খুঁজব। আমার স্বাভাবিক জীবনে ফিরে যাব। আমার স্ত্রী সন্তানকে ডিপ্রাইভ করে, নিরাপদ জীবন ফেলে দেশে এসেছি, কিছু মানুষ আমাকে যে যেভাবে পেরেছে অপমান, অপদস্ত করতে কাজ করেছে। মাঝে মাঝে মনে হয় এই দেশের উল্লেখযোগ্য মানুষ  সৎ লোক এবং নলেজ ড্রিভেন লিডারশিপ ডিজার্ভ করে না। এই কষ্ট আমাকে তীব্রভাবে আঘাত করেছে।' 

শেষে তিনি লিখেছেন, 'আমি সাধারণ মানুষ, সাধারণ পানাহার করি, সাধারণ চলাফেরা করি। নিজের কাছে সৎ ও স্বচ্চ আছি।'

Related Topics

টপ নিউজ

ফয়েজ আহমদ তৈয়্যব / বিদেশগমন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • কম্বোডিয়ায় মানবপাচার: চাকরির প্রলোভনে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি, নির্যাতন; মুক্তি মেলে পণ দিয়ে
  • এক ঠিকানায় নাগরিকদের সব সেবা দিতে কাল থেকে চালু হচ্ছে ‘নাগরিক সেবা’
  • কিরগিজস্তানে চাকরির কথা বলে ইউটিউবে বিজ্ঞাপন; টাকা নিয়ে দেওয়া হতো ভুয়া কাগজপত্র
  • আমি প্রবাসী: ডিজিটাল ছোঁয়ায় বিদেশে অভিবাসনে বিপ্লব আনছে যে প্ল্যাটফর্ম

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]