Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
৫৪ বছর পর ভোট দিলেন ফরিদগঞ্জের নারীরা!

বাংলাদেশ

ইউএনবি
13 February, 2026, 08:50 pm
Last modified: 13 February, 2026, 08:50 pm

Related News

  • আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • বেনামি দুর্গ: সাহেবগঞ্জের ধ্বংসাবশেষের এক অমীমাংসিত আখ্যান
  • চাঁদপুরে সিল মারা দুই শতাধিক ব্যালট উদ্ধার, মামলা
  • চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএনপির সংসদ সদস্য
  • সুষ্ঠু পরিবেশ দেখে শেষ মুহূর্তে ভোট দিতে কেন্দ্রে তরুণী

৫৪ বছর পর ভোট দিলেন ফরিদগঞ্জের নারীরা!

জেলা ও উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিশেষ কাউন্সেলিং ও অনুরোধে এবার মহিলা ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ বেড়েছে বলে জানান স্থানীয় বেশ কয়েকজন পুরুষ ভোটার।
ইউএনবি
13 February, 2026, 08:50 pm
Last modified: 13 February, 2026, 08:50 pm
৫৪ বছর পর ভোট দিতে এসে নারীদের লম্বা লাইন। ছবি: ইউএনবি

পীর সাহেবের নিষেধ ভেঙে দীর্ঘ ৫৪ বছর পর এবার ফরিদগঞ্জের রুপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা ভোট দেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় দক্ষিণ চর মান্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা ভোট দিতে আসেন। 

মহিফুলের নেছা (৯০) নামের এক নারী ভোটার ইউএনবিকে জানান, 'বাবারে, জীবনে এবারই প্রথম ভোট দিলাম।' 

আরও কয়েকজন নারী ভোটার লাইনে দাড়ঁনো অবস্থায় বলেন, আমরাও এবারই প্রথম ভোট দিতে আইলাম।

সরেজমিনে দেখা গেছে, ভোট দিতে তাদের সময় বেশি লাগছে। কারণ কেউই গত ৫৪ বছর ভোট দেননি। ভোট দেওয়ার পদ্বতিটাও জানা নেই তাদের। এবারে দুটি ব্যালট পেপার। কীভাবে কী করবেন, কোথায় সিল মারবেন, কীভাবে ভাঁজ করবেন—অনেক কিছুই তাদের অজানা।   

৫৪ বছর ভোট না দেওয়ার কারণ জিজ্ঞেস করলে কয়েকজন নারী বলেন, পীর সাহেবের মানা (নিষেধ) ছিল, বেপর্দা হবেন না, বাইরে যাবেন না, নারীরা ভোটও দিতে বাইরে যাবেন না, ভোটও দেবেন না। এভাবে চলতে চলতে, চলে গেল দীর্ঘ ৫৪টি বছর। ফলে সবাই ছিল ভোটবিমুখ। স্থানীয় সরকার নির্বাচনেও একই অবস্থা দেখা গেছে।     

ইউনিয়নের চর মান্দারি গ্রামের শফিউল্যাহ (৮০) বলেন, '১৯৬৯ সালে এই ইউনিয়নের বিভিন্ন গ্রামের কলেরা মহামারি দেখা দেয়। সেই সময়ে ভারতের ঐতিহাসিক জৈনপুরী দরবারের পীর এই এলাকায় সফরে ছিলেন। তখন লোকজন তার কাছে গেলে, আর্জি করলে নারীদের পর্দায় থাকার নসিহত করেন তিনি। তখন থেকেই নারীরা পর্দার খেলাপ হওয়ার ভয়ে ভোটে অংশগ্রহণ থেকে দীর্ঘ বছর বিরত থাকছেন। এবার কিছুটা বরফ গলছে।'

স্থানীয় দক্ষিণ চর মান্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিচ্ছেন নারীরা। ছবি: ইউএনবি

জেলা ও উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিশেষ কাউন্সেলিং ও অনুরোধে এবার মহিলা ভোটারদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ বেড়েছে বলে জানান স্থানীয় বেশ কয়েকজন পুরুষ ভোটার। এর ফলশ্রুতিতে ১২ তারিখ অনেক নারী ভোটার ভোট দিতে যান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এ ভোটকেন্দ্রে সব পোলিং কর্মকর্তা নারী ।

চর মান্দারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আ. সামাদ জানান, আগের ধারণা পাল্টে এবার রক্ষণশীল নারীরা ভোট দিতে আসতে শুরু করেছেন। নারী ভোটারদের সুবিধার জন্য এ কেন্দ্রে এবার সকল পোলিং কর্মকর্তা নারী।।

তিনি আরও বলেন, নারীদের লম্বা লাইন, তাই ভোট প্রদানে, পছন্দের প্রতীকে সিল মারতে তাদের দেরি হচ্ছে।

পাশের গৃদকালিন্দিয়া হাই স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা লোকমান হাকিমও একই কথা জানিয়ে বলেন, তাছাড়া গত ৫৪ বছর কোনোদিনই কেউ ভোট দেননি। ভোটের পদ্বতিও ভুলে গেছেন । তাই সময় নিচ্ছেন ভোটের পেপারে সিল মারতে, ব্যালট পেপার ভাঁজ করতে এবং নিজ হাতে ব্যালট বাক্সে ভরতে।

রুপসা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের প্রেরণায়, উৎসাহে ও প্রচেষ্টায় নারীরা ভোট দিতে এসেছেন, আলহামদুল্লিাহ।

চাঁদপুর-৪ আসনের (ফরিদগঞ্জ) বিএনপি প্রার্থী হারুনুর রশীদ বলেন, নারীরা ভোট দিতে আসায়  এলাকাবাসীসহ আমরা সকলে খুশি।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, রূপসা দক্ষিণ ইউনিয়নে জনসংখ্যা প্রায় ৩৭ হাজার। ভোটার সংখ্যা ২১ হাজার ৬৯৬ জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার ৫৯৯ এবং পুরুষ ১১ হাজার ৩৯৬ জন।

Related Topics

টপ নিউজ

ফরিদগঞ্জ / চাঁদপুর / নারী ভোটার / ৫৪ বছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • বেনামি দুর্গ: সাহেবগঞ্জের ধ্বংসাবশেষের এক অমীমাংসিত আখ্যান
  • চাঁদপুরে সিল মারা দুই শতাধিক ব্যালট উদ্ধার, মামলা
  • চাঁদপুরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএনপির সংসদ সদস্য
  • সুষ্ঠু পরিবেশ দেখে শেষ মুহূর্তে ভোট দিতে কেন্দ্রে তরুণী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]