Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
সিইসির সাথে ১১ দলীয় জোটের সাক্ষাৎ: ৩ আসনের বেশকিছু কেন্দ্রে পুনরায় ভোটের দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 04:00 pm
Last modified: 12 February, 2026, 05:46 pm

Related News

  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ৭ বিভাগে সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিইসির সাথে ১১ দলীয় জোটের সাক্ষাৎ: ৩ আসনের বেশকিছু কেন্দ্রে পুনরায় ভোটের দাবি

বিকেল সোয়া ৩টার দিকে প্রায় ১০ সদস্যের এই প্রতিনিধি দল ইসিতে আসে। প্রতিনিধি দলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ জোটের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও আরও তিনজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 04:00 pm
Last modified: 12 February, 2026, 05:46 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন জায়গায় জাল ভোট প্রদান, কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ এনে ৩টি সংসদীয় আসনের কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে পুনরায় ভোট নেওয়ার দাবি জানিয়েছে ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে জোটের একটি প্রতিনিধি দল এই দাবি জানায়।

বিকেল সোয়া ৩টার দিকে প্রায় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে (ইসি) আসে। প্রতিনিধি দলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ জোটের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও আরও তিনজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, 'কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের একাধিক কেন্দ্রে অনিয়মের মাধ্যমে ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয়েছে। এসব কেন্দ্রে অনিয়ম ও ভীতি প্রদর্শনের কারণে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেননি। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে আমরা এসব কেন্দ্রে ভোট স্থগিত করে পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছি।'

মোয়াজ্জেম হোসেন হেলাল দাবি করেন, বিভিন্ন কেন্দ্রে এখনো অনিয়মের ঘটনা ঘটছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ ফলাফল নিশ্চিত করা সম্ভব। অনিয়মের প্রমাণ হিসেবে নির্বাচন কমিশনের কাছে শতাধিক ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট লিংক জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

জোটের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, কুমিল্লার একটি কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এছাড়া নরসিংদী-৪ আসনে বিএনপির নেতাকর্মীরা জোরপূর্বক ব্যালটে সিল দিয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি। এর পাশাপাশি নোয়াখালী ও ঝালকাঠির কয়েকটি কেন্দ্রেও অনিয়মের বিষয় নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে বলে জানান জোটের নেতারা।

নির্বাচন কমিশন এসব অভিযোগ আমলে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে ১১ দলীয় জোটের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সিইসি / ১১ দলীয় জোট / ভোট / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ৭ বিভাগে সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে
  • এসআইআরের আতঙ্কেই 'রেকর্ড' পরিমাণ ভোট পড়ছে পশ্চিমবঙ্গে?
  • সংবিধান সংস্কার পরিষদের ফরম বিতরণ করে সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]