Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে হিন্দু ভোটারদের ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বসিত তরুণ ভোটাররাও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 03:35 pm
Last modified: 12 February, 2026, 03:38 pm

Related News

  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর; প্রথমবার এমপি হয়েছেন ২০৯ জন: টিআইবি
  • নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে হিন্দু ভোটারদের ব্যাপক উপস্থিতি, উচ্ছ্বসিত তরুণ ভোটাররাও

২০২২ সালের বাংলাদেশ জাতীয় জনশুমারি অনুযায়ী, ঠাকুরগাঁও জেলার মোট জনসংখ্যার প্রায় ২২.১৪ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী।
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 03:35 pm
Last modified: 12 February, 2026, 03:38 pm
ছবি: টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ (১২ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা জুড়ে ভোটকেন্দ্রে সকাল থেকেই হিন্দু সম্প্রদায়ের ভোটারসহ নারী-পুরুষ, তরুণ-তরুণী ও বয়োজ্যেষ্ঠরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।

আজ সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন কেন্দ্র ঘুড়ে দেখা গেছে, লাইনেও ছিল দীর্ঘ ভিড়; বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে আনন্দ আর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

প্রথমবারের মতো ভোট দিতে আসা পপি রায় নামে এক তরুণী বলেন, 'আমি এবার প্রথম ভোট দিবো। তাই বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে এসে ভোট দিতে পারা এটা আমার জন্য এক স্মরণীয় দিন।

নারী ভোটাররাও কাঁধে কাঁধ মিলিয়ে কেন্দ্রে উপস্থিত ছিলেন। শ্যামলী রানী বসাক নামে এক মধ্যবয়স্ক নারী বলেন, 'ভোট দিতে এসে খুব ভালো লাগছে— পরিবেশটা শান্তিপূর্ণ আছে। কোনো বাধা-বিপত্তি ছাড়াই ভোট দিতে পারছি।'

বয়োজ্যেষ্ঠ ভোটাররাও ভোটকেন্দ্রে দীর্ঘ অপেক্ষা সত্ত্বেও হাসিমুখে ভোট প্রদান করেন এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করেন।

২০২২ সালের বাংলাদেশ জাতীয় জনশুমারি অনুযায়ী, ঠাকুরগাঁও জেলার মোট জনসংখ্যার প্রায় ২২.১৪ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী, যা জেলার মোট জনসংখ্যার একটি বড় অংশ হিসেবে সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্ব বহন করে। এই অনুপাত ভোটার সংখ্যার একটি বাস্তব ধারণা দেয় এবং স্থানীয় নির্বাচনি পরিবেশে হিন্দু ভোটারের ভূমিকা স্পষ্ট করে তোলে। 

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বিভিন্ন কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকায় ভোটগ্রহণটি শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোট শেষ হওয়া মুহূর্তেও ভোটারদের উপস্থিতি ক্রমাগত বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। 

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা মনে করেন, এই নির্বাচনে সক্রিয় অংশগ্রহণেই গণতান্ত্রিক শক্তি দৃঢ় হবে এবং জনগণের অভিমত দেশের উন্নয়ন পর্যায়ের সঠিক দিক নির্দেশিকা পাবে।

এদিকে জেলার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সার্বিকভাবে ভোট গ্রহণ প্রশাসনিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তেমন কোনো বিশৃঙ্খলা ছাড়াই ঠাকুরগাঁওয়ে তিনটি আসনেই অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ করতে পারবে বলে তাদের ধারণা।

Related Topics

টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / ঠাকুরগাঁও / হিন্দু ভোটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর; প্রথমবার এমপি হয়েছেন ২০৯ জন: টিআইবি
  • নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]