Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
নারীদের ‘স্পেশাল ট্রিটমেন্ট’ দরকার নেই, প্রাপ্য অধিকারটুকু যেন ঠিকভাবে পাই: নারী ভোটার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 02:45 pm
Last modified: 12 February, 2026, 02:49 pm

Related News

  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • ফরিদপুরে কলাবাগান থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
  • চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি

নারীদের ‘স্পেশাল ট্রিটমেন্ট’ দরকার নেই, প্রাপ্য অধিকারটুকু যেন ঠিকভাবে পাই: নারী ভোটার

নারীরা বলছেন, তাদের ‘স্পেশাল ট্রিটমেন্ট’ বা অতিরিক্ত কিছুর প্রয়োজন নেই, মানুষ হিসেবে কেবল প্রাপ্য অধিকারটুকু নিশ্চিত হলেই তারা খুশি।
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 02:45 pm
Last modified: 12 February, 2026, 02:49 pm
ছবি: রাজীব ধর/টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সাড়ে ৭টা থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি দেখা গেছে। অনেকেই শাড়ি পরে সাজগোজ করে ভোট দিতে এসেছেন। তারা বলছেন, তাদের 'স্পেশাল ট্রিটমেন্ট' বা অতিরিক্ত কিছুর প্রয়োজন নেই, মানুষ হিসেবে কেবল তাদের প্রাপ্য অধিকারটুকু নিশ্চিত হলেই তারা খুশি।

স্কুলশিক্ষক রাশেদা খাতুন সকাল সোয়া ৭টার দিকে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেন। তিনি বলেন, "এই কেন্দ্রে আমি দ্বিতীয় নারী ভোটার। অনেক দিন পর ভোট দেওয়ার অধিকার পেলাম, খুব ভালো লাগছে। আমরা নিজেদের জন্য কিছু চাই না, শুধু চাই যোগ্য নেতৃত্ব আসুক, দেশ ভালোভাবে চলুক, উন্নয়ন হোক, মানুষ নিরাপদে থাকুক।"

লাল-সবুজ শাড়ি পরে কামরাঙ্গীরচরের হাজী আব্দুল আউয়াল কলেজ কেন্দ্রে ভোট দেন ইলোরা় শারমীন। তিনি বলেন, "সুষ্ঠুভাবে ভোট হয়েছে। কেন্দ্রে সবাই সহযোগিতা করেছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, আমরা খুব খুশি। আমি, আমার মা ও ভাই নির্বিঘ্নে ভোট দিয়েছি। এখন চাই দেশ ভালো থাকুক।"

তিনি আরও বলেন, "রাজনৈতিক দলগুলো নারীদের জন্য বিভিন্ন বিশেষ সুবিধার কথা বলে। আমরা চাই এমন সরকার আসুক, যারা নারীকে মানুষ হিসেবে তার প্রাপ্য অধিকারটুকু দেবে। বাড়তি কিছু লাগবে না। নারীরা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা হক সুবহা জীবনে প্রথমবার ভোট দিয়েছেন। সকাল পৌনে ১০টার দিকে সিদ্ধেশ্বরী বয়েজ কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, "জীবনের প্রথম ভোট, খুব উৎসাহিত ছিলাম। প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ দেখে ভয় কেটে গেছে। তবে নারী ভোটার কিছুটা কম মনে হয়েছে। গণভোটেও অংশ নিয়েছি। যোগ্য নেতৃত্ব চাই।"

ইস্কাটনের প্রভাতী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দ্বিতীয়বারের মতো ভোট দেন রুবাইয়া আক্তার ববি। তিনি বলেন, "এবার সবকিছু শান্তিপূর্ণভাবে হচ্ছে। ভোট দিতে পেরে খুব খুশি। এখন যোগ্য নেতৃত্বের অপেক্ষায়, যাতে দেশে শান্তি আসে।"

Related Topics

টপ নিউজ

নারী ভোটার / নারী / ত্রয়োদশ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • আফগানিস্তানে কঠোর পোশাকবিধির বিরুদ্ধে নারীদের বিক্ষোভে পুলিশের গুলি, ২ জন নিহত হওয়ার দাবি
  • ফরিদপুরে কলাবাগান থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
  • চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]