Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
৭৬ বছর বয়সে জীবনের প্রথম ভোট দিতে এলেন মোস্তাকিম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 01:35 pm
Last modified: 12 February, 2026, 01:54 pm

Related News

  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • ২৫মে থেকে ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ছাড়ের ঘোষণা রেলওয়ের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত
  • নাতি-নাতনি হওয়ার পর যেভাবে প্রবীণরা আগের চেয়ে সুস্থ হয়ে ওঠেন
  • ভারতের যে গ্রামে কেউই নিজ ঘরে রান্না করে না

৭৬ বছর বয়সে জীবনের প্রথম ভোট দিতে এলেন মোস্তাকিম

১৯৪৮ সালে ভারতের উত্তর প্রদেশ থেকে দেশান্তর হয়ে চট্টগ্রামে এসেছিলেন মুসলিম সম্প্রদায়ের এই অধিবাসী। এরপর থেকে এই দেশে। মোস্তাকিম বলেন, ‘অনেক আগেই ভোটার হয়েছিলাম। কিন্তু ভোট দেওয়া হয়নি।’
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 01:35 pm
Last modified: 12 February, 2026, 01:54 pm
জীবনে প্রথম ভোট দিলেন তিনি। ছবি: জোবায়ের চৌধুরী

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর) আসনের অন্তর্গত নগরীর ওয়ার্লেস পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে কয়েক মানুষের দীর্ঘ লাইন বেলা ১২টায়ও ছিল। লাইনে দাঁড়িয়ে আছেন ৭৬ বছর বয়সী মোহাম্মদ মোস্তাকিম। জীবনে প্রথম ভোট দিতে এসেছেন তিনি। এর আগে কখনো ভোট দেননি বলেও জানান। 

পাহাড়তলী কলেজে দুটি পুরুষ ও দুটি নারীসহ চারটি কেন্দ্র রয়েছে। এরমধ্যে ভোটগ্রহণ শুরুর কেন্দ্রে প্রথম চার ঘণ্টায় ২৫-৩০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সাড়ি। প্রায় ১১ হাজার ৯০৮ জন ভোটার রয়েছেন এই কলেজের চারটি কেন্দ্রে। 

নগরীর খুলশী থানাধীন ওয়ার্লেসের এলাকায় সাত দশকের বেশি সময় ধরে বসবাস করছেন ভারত থেকে আসা বিহারী সম্প্রদায়ের মানুষেরা। ৭৬ বছর বয়সী মোহাম্মদ মোস্তাকিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, '১৯৪৮ সালে ভারতের উত্তর প্রদেশ থেকে দেশান্তর হয়ে চট্টগ্রামে এসেছিলেন মুসলিম সম্প্রদায়ের এই অধিবাসী। এরপর থেকে এই দেশে। অনেক আগেই ভোটার হয়েছিলাম। কিন্তু ভোট দেওয়া হয়নি। এবার উৎসব হচ্ছে। তাও ভোট দিতে এসেছি। প্রায় ৪০ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি।'

ছবি: জোবায়ের চৌধুরী

পাহাড়তলী কলেজ কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসাররা জানান, প্রথম চার ঘণ্টায় অর্থাৎ সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পুরুষদের ৬১ নম্বর কেন্দ্রে ৩১ শতাংশ ও ৬৩ নম্বর কেন্দ্রে ২৫ শতাংশ এবং নারীদের ৬২ নম্বর কেন্দ্রে ৩১ শতাংশ ও ৬৪ নম্বর কেন্দ্রে ২৬ শতাংশ ভোট পড়েছে। 

প্রিসাইডিং অফিসার রিফাত উর রহমান টিবিএসকে বলেন, "মহিলা ভোট পড়ছে। অনেকে নিয়ম জানেন না। তাই একটু দেড়ি হচ্ছে।"

প্রিসাইডিং অফিসার টিটু সূত্র ধর টিবিএসকে বলেন, "সকাল থেকেই অনেক লাইন। উৎসবমুখর পরিবেশে ভোটাররা আসছেন।"

হুইল চেয়ার করে এসে ভোট দিয়েছেন ওয়ার্লেসের বাসিন্দা ৭৪ বছর বয়সী আব্দুল কাদের টিবিএসকে বলেন, '২০০৮ সালে ও ২০১৪ সালে আওয়ামী লীগের জন্য ভোট দিতে পারিনি। ২০২৪ সালে ভোট দিয়েছিলাম।'

ভোট দিতে দীর্ঘ লাইন। ছবি: জোবায়ের চৌধুরী

বৃদ্ধ জয়নাল আবেদীনকে ছেলের কাঁধে ভর দিয়ে ভোট দিতে এসেছেন। পশ্চিম খুলশী জালালাবাদ এলাকার বাসিন্দা ৮০ বছর বয়সী এই বৃদ্ধ টিবিএসকে বলেন, সবাই ভোট দিচ্ছেন। ভোটের পরিবেশে আছে। তাই ভোট দিতে এসেছি। 

রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রামে ১৬টি আসনে মোট ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চট্টগ্রামে মোট ভোটার রয়েছেন ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন। নারী ভোটারের সংখ্যা ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন। ভোটারদের মধ্যে হিজড়া আছেন ৭০ জন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৩ লাখ ১৪ হাজার ৩১৭ জন। 

ভোট দিতে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি: জোবায়ের চৌধুরী

এবারের নির্বাচনের চট্টগ্রামে ১৯৬৫টি ভোট কেন্দ্রে ভোটকক্ষ আছে ১২ হাজার ৬০১টি। প্রতি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা থাকবেন। এরমধ্যে ৬৫৩টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ২ হাজার ২৩টি। অর্থাৎ দুই বছর পর হতে যাওয়া এবারের নির্বাচনে ৫৮টি ভোটকেন্দ্র কমেছে।

Related Topics

টপ নিউজ

জীবনে প্রথম ভোট / প্রবীণ / ৭৬ বছর বয়সী / চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর) / বিহারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • ২৫মে থেকে ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ছাড়ের ঘোষণা রেলওয়ের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত
  • নাতি-নাতনি হওয়ার পর যেভাবে প্রবীণরা আগের চেয়ে সুস্থ হয়ে ওঠেন
  • ভারতের যে গ্রামে কেউই নিজ ঘরে রান্না করে না

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]