Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
সিলেটে কেন্দ্রের ভেতরে জামায়াত-বিএনপির হাতাহাতি, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

বাংলাদেশ

ইউএনবি
12 February, 2026, 10:55 am
Last modified: 12 February, 2026, 10:59 am

Related News

  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর; প্রথমবার এমপি হয়েছেন ২০৯ জন: টিআইবি
  • নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

সিলেটে কেন্দ্রের ভেতরে জামায়াত-বিএনপির হাতাহাতি, প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর

ইউএনবি
12 February, 2026, 10:55 am
Last modified: 12 February, 2026, 10:59 am
ছবি: সংগৃহীত

সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলায় এক প্রার্থীর এজেন্টের ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।

রাতের বেলা কারও কেন্দ্রের ভেতরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারওয়ার আলম। তিনি বলেন, 'এক প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়ার জন্য ওই প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তার ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনাও দেওয়া হয়েছে।'

এর আগে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে ঢোকার চেষ্টাকালে তিন তরুণকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

এছাড়া গভীর রাতে নগরীর চৌখিদিখি পেট্রোল পাম্প থেকে কিছু বাঁশের লাঠি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তবে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, 'দুয়েকটি কেন্দ্রে রাতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে এসব বড় কোনো ঘটনা নয়। দ্রুতই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সব ধরনের পদক্ষেপ প্রশাসনের আছে।'

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেটের সব আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচনি কাজের সমন্বয়ক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, 'ভোটে জিততে পারবে না জেনেই জামায়াত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি চেষ্টা করছে। এ অবস্থায় বিএনপির নেতা-কর্মীদের সারা রাত এসব কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে পাহারা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।'

জামায়াতের দলীয় নেতা-কর্মীরা কোনো কেন্দ্রে যায়নি জানিয়ে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, 'বরং সিলেট নগরের কয়েকটি স্থানে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হচ্ছেন। ভোট চলাকালে বিএনপির নেতা-কর্মীদের গতিবিধি নজরদারিতে রাখার জন্য প্রশাসনকে অনুরোধ জানাই।'

Related Topics

টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / প্রিসাইডিং অফিসার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর; প্রথমবার এমপি হয়েছেন ২০৯ জন: টিআইবি
  • নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]