Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 08:20 am
Last modified: 12 February, 2026, 08:22 am

Related News

  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • চট্টগ্রামে আবারও বৃষ্টি শুরু, হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 08:20 am
Last modified: 12 February, 2026, 08:22 am
চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজ কেন্দ্র। ছবি: টিবিএস

চট্টগ্রামে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ১৬টি আসনে একযোগে এই ভোটগ্রহণ শুরু হয়। তবে কিছু কেন্দ্রে নির্বাচনি প্রক্রিয়া সম্পন্ন করতে সামান্য বাড়তি সময় লাগায় ভোটগ্রহণ শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে।

ভোর থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। সকালে চট্টগ্রাম-১০ আসনের অন্তর্গত নগরীর খুলশী এলাকার ওমরগণি এমইএস কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সকাল সাড়ে ৭টার কিছু সময় পর এই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রের পুরুষ ভবনের তৃতীয় তলায় ভোটগ্রহণ শুরু হলে উপস্থিত এজেন্টরা একযোগে করতালি দিয়ে এই কার্যক্রমকে স্বাগত জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন এবং নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার ছিল ৬৩ লাখ ১৪ হাজার ৩১৭ জন। এবার ভোটার সংখ্যা প্রায় তিন লাখ বেড়েছে। 

এবারের নির্বাচনে চট্টগ্রামে মোট ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ১২ হাজার ৬০১টি ভোটকক্ষ রয়েছে। প্রতি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। 

নির্বাচনি এলাকার মধ্যে ৬৫৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৪ সালের নির্বাচনে জেলার মোট ভোটকেন্দ্র ছিল ২ হাজার ২৩টি। সেই হিসেবে দুই বছর পর অনুষ্ঠিত এবারের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ৫৮টি কমেছে।
 
Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / ভোটগ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া, হাসপাতালে ভর্তি ২ শতাধিক
  • নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • চট্টগ্রামে আবারও বৃষ্টি শুরু, হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]