Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
রিটার্নিং কর্মকর্তাদের কাছে ১০ লাখের বেশি পোস্টাল ব্যালট পৌঁছেছে: ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 07:45 pm
Last modified: 11 February, 2026, 07:50 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে ১০ লাখের বেশি পোস্টাল ব্যালট পৌঁছেছে: ইসি

ইসির তথ্য অনুযায়ী, বিদেশের মাটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট এবার একটি মাইলফলক হিসেবে দেখা দিচ্ছে। এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন।
টিবিএস রিপোর্ট
11 February, 2026, 07:45 pm
Last modified: 11 February, 2026, 07:50 pm
ছবি: সংগৃহীত

প্রবাস ও দেশের অভ্যন্তরীণ মিলিয়ে এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি পূর্ণাঙ্গ পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই চিত্র উঠে এসেছে।

ইসির তথ্য অনুযায়ী, বিদেশের মাটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট এবার একটি মাইলফলক হিসেবে দেখা দিচ্ছে। এখন পর্যন্ত ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশগুলোতে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন ভোটার সফলভাবে ব্যালট গ্রহণ করেছেন। ভোটদানের প্রক্রিয়া শেষে ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন এবং ৫ লাখ ২৩ হাজার ৪৯৭ জন ভোটার সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। প্রবাস থেকে ইতিমধ্যে ৪ লাখ ৯১ হাজার ৬১৫টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে, যার মধ্যে ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে নিয়েছেন।

এছাড়া দেশের ভেতরে যারা সরাসরি কেন্দ্রে যেতে পারছেন না, তাদের জন্য চালু হওয়া 'ইনল্যান্ড কন্টিনজেন্ট পোস্টাল ভোট' কার্যক্রমেও ব্যাপক গতি লক্ষ্য করা গেছে। এই ক্যাটাগরিতে মোট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালটের মধ্যে ৬ লাখ ৪৫ হাজার ৭৯৮ জন ভোটার তা গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৬ লাখ ২৬ হাজার ১৪৯ জন ভোটার ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। ডাকবাক্সে জমা পড়েছে ৬ লাখ ১৩ হাজার ৫১০টি ব্যালট। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে ৫ লাখ ৩৫ হাজার ৪৫৩টি ব্যালট।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সকল পোস্টাল ব্যালট সংগ্রহ ও গণনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রবাস ও দেশের অভ্যন্তরীণ এই দুই মাধ্যম মিলিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পৌঁছানো ব্যালটের সংখ্যা ১০ লাখ ২ হাজার ১৩৬টিতে দাঁড়িয়েছে।

Related Topics

টপ নিউজ

পোস্টাল ভোট / নির্বাচন কমিশন / ব্যালট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি
  • কোলাজ: টিবিএস
    ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
    পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?
  • ছবি: সংগৃহীত
    জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা
  • বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
    বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি

Most Read

1
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছাড়াও আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ‘ছোট একটা দেশ’: নেতানিয়াহু

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বিভাগকে একীভূত করে ৩টি করার প্রস্তাব, শিক্ষকদের আপত্তি

3
কোলাজ: টিবিএস
খেলা

ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল

4
ড্রোন থেকে তোলা ছবিতে পুরান ঢাকার বংশালের ঘিঞ্জি ভবন আর সংকীর্ণ রাস্তার দৃশ্য দেখা যাচ্ছে। ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস
বাংলাদেশ

পুরান ঢাকার রূপান্তর: অসম্ভবকে কি এবার সম্ভব করা যাবে?

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬৫ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করল বেজা

6
বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক
বাংলাদেশ

বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে আনফিল্টারড ইন্টারনেট রপ্তানির অনুমতি পেল স্টারলিংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]