Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে জামায়াত, আমরা ক্ষমা করে দিয়েছি: শফিকুর রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2026, 05:00 pm
Last modified: 07 February, 2026, 05:55 pm

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে জামায়াত, আমরা ক্ষমা করে দিয়েছি: শফিকুর রহমান

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, ‘কানা ছেলের নাম পদ্মলোচন। কেবল নামেই আন্তর্জাতিক, কিন্তু কোনো আন্তর্জাতিক ফ্লাইট এখানে নামে না। আমরা নামে নয়, কাজে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করব।’
টিবিএস রিপোর্ট
07 February, 2026, 05:00 pm
Last modified: 07 February, 2026, 05:55 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ৫৪ বছর ধরে দেশে জুলুমের রাজনীতি চলছে এবং এই সময়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দল হিসেবে জামায়াত কোনো জালিমের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়ার যে ঘোষণা দিয়েছিল, তা পালন করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, 'বাংলাদেশে গত ৫৪ বছর ধরে জুলুমের রাজনীতি চলছে। সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। তবে আমরা ২০২৪ সালের ৫ আগস্টের পরই বলেছিলাম, দল হিসেবে জামায়াত কোনো জালিমের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না। আমরা ক্ষমা করে দিয়েছি। আমাদের নেতাকর্মীরা কথা রেখেছেন। দল হিসেবে আমরা প্রতিশোধ নিইনি। আমরা মামলা-বাণিজ্য করিনি। কিন্তু অনেকে মামলা-বাণিজ্য করেছে।'

সিলেটের পুণ্যভূমির ইতিহাস টেনে তিনি বলেন, এই সিলেটে হযরত শাহজালাল (র.) তৎকালীন ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে এসেছিলেন এবং জামায়াত তারই উত্তরসূরি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, ৫৪ বছরে দেশের টাকা লুট হয়েছে। কেউ ফেরেশতা ছিলেন না, সবাই কম-বেশি চুরি করেছেন। তিনি বলেন, 'যারা জনগণের টাকা চুরি করেছে আমরা দায়িত্ব পেলে তাদের শান্তি দেব না। তাদের মুখের ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে টাকা বের করে আনব। দুর্নীতি ও চুরি বন্ধ হলে উন্নয়নও হবে।' তিনি প্রতিশ্রুতি দেন যে জামায়াত ক্ষমতায় গেলে কেউ আর চাঁদাবাজি করতে পারবে না এবং কোনো অফিস-আদালতে কারও ঘুষ নেওয়ার সাহস ও সুযোগ হবে না।

সিলেটের আঞ্চলিক উন্নয়ন নিয়ে তিনি বলেন, খনিজ সম্পদে ভরপুর হলেও সিলেটবাসী এর ন্যায্য হিস্যা পাচ্ছে না। গ্যাস ও বিদ্যুৎ সব জায়গায় পৌঁছায়নি। নদীগুলো মেরে ফেলা হয়েছে এবং সিলেট মদ-গাঁজায় ছেয়ে গেছে। দায়িত্ব পেলে এসব বন্ধ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, কেবল নদী খনন নয়, বাংলাদেশ হবে নদীবান্ধব। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, 'কানা ছেলের নাম পদ্মলোচন। কেবল নামেই আন্তর্জাতিক, কিন্তু কোনো আন্তর্জাতিক ফ্লাইট এখানে নামে না। আমরা নামে নয়, কাজে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করব।'

কৃষক, জেলে ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, কৃষকদের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হবে, পণ্যের বাজার নিশ্চিত করা হবে। জাল যার, জলা তার—এই নীতিতে জেলেদের অধিকার দেওয়া হবে এবং চা বাগানের সন্তানদের দায়িত্ব রাষ্ট্র নেবে।

নিজের 'এক্স' অ্যাকাউন্ট নিয়ে সম্প্রতি তৈরি হওয়া বিতর্কের বিষয়ে তিনি বলেন, একদল মা-বোনদের সম্মান দিতে জানে না। এর প্রতিবাদ করায় তার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, 'চোর তো ধরা পড়েছে। কিন্তু এখনো তারা চোরের পক্ষ নিয়ে কথা বলছে। একেই বলে চোরের মায়ের বড় গলা। আমি তাদের মাফ করে দিয়েছি।'

সবশেষে নিজেকে সিলেটের সন্তান হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, 'আমি আপনাদেরই একজন। আমাদের একবার সুযোগ দিন। আমরা দেশের মালিক হব না, আপনাদের চৌকিদার হব। যার যা মর্যাদা তা নিশ্চিত করব।'

সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন। সভায় প্রথমবারের মতো জামায়াতের কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী ভোটারের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সিলেট ছাড়াও শনিবার হবিগঞ্জ ও মৌলভীবাজারে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির।

Related Topics

টপ নিউজ

ড. শফিকুর রহমান / জামায়াত আমির / নির্বাচন / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • দেশ ভালো নেই; যে প্রত্যাশা তৈরি হয়েছিল, দেশ এখন তার বিপরীতে হাঁটছে: শফিকুর রহমান
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]