Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
‘তীব্র মানসিক ট্রমায় ভুগছে’: বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতনের শিকার শিশুর প্রসঙ্গে চিকিৎসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2026, 05:35 pm
Last modified: 04 February, 2026, 06:05 pm

Related News

  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার
  • বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • কুমিল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর ও লুটপাটের অভিযোগ

‘তীব্র মানসিক ট্রমায় ভুগছে’: বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতনের শিকার শিশুর প্রসঙ্গে চিকিৎসক

মোহনা জানায়, ওই বাসায় তাকে ঠিকমতো খাবার দেওয়া হতো না এবং দিনের অধিকাংশ সময় বাথরুমে আটকে রাখা হতো। সামান্য ত্রুটিতেই গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হতো। এমনকি তাকে তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতেও বাধা দেওয়া হতো।
টিবিএস রিপোর্ট
04 February, 2026, 05:35 pm
Last modified: 04 February, 2026, 06:05 pm
ছবি: টিবিএস

রাজধানীর উত্তরায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডি ও সিইও সাফিকুর রহমানের বাসায় দীর্ঘ আট মাস ধরে অমানবিক নির্যাতনের শিকার ১১ বছর বয়সী শিশু মোহনা বর্তমানে 'তীব্র মানসিক ট্রমার' মধ্যে রয়েছে। শরীরের দগদগে ক্ষতগুলোর চেয়েও মনের গহীনে সেই পাশবিকতার ছাপ বড় হয়ে দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন মোহনার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে কথা বলেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরহাদ। তিনি জানান, দীর্ঘদিনের শারীরিক নির্যাতনের পাশাপাশি শিশুটি মারাত্মক মানসিক ট্রমায় ভুগছে। তিনি বলেন, 'তার জন্য এখন চিকিৎসার পাশাপাশি নিয়মিত সাইকোথেরাপি দেওয়া অত্যন্ত জরুরি।'

হাসপাতাল সূত্রে জানা গেছে, মোহনার বুক, পিঠ, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে মারধর ও পোড়া ক্ষতের চিহ্ন রয়েছে। কিছু ক্ষত শুকিয়ে টান ধরলেও অনেক ক্ষত এখনো দগদগে। মারধরের পাশাপাশি শিশুটি রক্তস্বল্পতা ও মারাত্মক মানসিক সংকটে ভুগছে।

যন্ত্রণাকাতর মোহনা জানায়, ওই বাসায় তাকে ঠিকমতো খাবার দেওয়া হতো না এবং দিনের অধিকাংশ সময় বাথরুমে আটকে রাখা হতো। সামান্য ত্রুটিতেই গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হতো। এমনকি তাকে তার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতেও বাধা দেওয়া হতো।

মোহনার বাবা গোলাম মোস্তফা জানান, অভাবের সংসারে স্বচ্ছলতার আশায় আট মাস আগে মেয়েকে সাফিকুর রহমানের বাসায় কাজে দিয়েছিলেন। গৃহকর্ত্রী বিথী তখন মোহনাকে নিজের মেয়ের মতো রাখার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গত ৩১ জানুয়ারি মোহনাকে যখন ফেরত দেওয়া হয়, তখন তার সারা শরীর ছিল ক্ষতবিক্ষত। মোহনার বাবাকে ভয়ভীতি দেখিয়ে এবং সাদা কাগজে স্বাক্ষর রেখে মেয়েকে তার হাতে তুলে দেওয়া হয়েছিল।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন মাহমুদ জানান, ৩১ জানুয়ারি রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে শিশুটিকে দেখতে গিয়ে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন অতিরিক্ত আইজি মহিতুল ইসলাম।

এদিকে, রাজধানীর উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক আহমেদ জানিয়েছেন, শিশু মোহনাকে নির্যাতনের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমান, তার স্ত্রী বিথী এবং ওই বাসার দুই গৃহকর্মী রূপালী খাতুন ও সুফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাদের আদালতে তোলা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Related Topics

টপ নিউজ

নির্যাতন / গৃহকর্মী নির্যাতন / বাংলাদেশ বিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • ৩৭ মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের উদ্যোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার
  • বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • কুমিল্লায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধর ও লুটপাটের অভিযোগ

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]