Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
গণভোটের পক্ষে প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের অনুরোধ আলী রিয়াজের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 07:15 pm
Last modified: 02 February, 2026, 07:31 pm

Related News

  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত ১৫

গণভোটের পক্ষে প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের অনুরোধ আলী রিয়াজের

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা নিয়ে আলী রিয়াজ বলেন, “পিএসসি (সরকারি কর্ম কমিশন) এখনও স্বাধীন নয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়ন্ত্রিত।”
টিবিএস রিপোর্ট
02 February, 2026, 07:15 pm
Last modified: 02 February, 2026, 07:31 pm
অধ্যাপক আলী রিয়াজ। ফাইল ছবি: সংগৃহীত

রাজশাহীতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, "বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিকট অনুরোধ করতে চাই রাষ্ট্র কাঠামো পরিবর্তনের এই সুযোগ কাজে লাগাতে গণভোটের পক্ষে প্রচারণা করতে।"

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সভার আয়োজন করে।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, "রাজশাহী বিভাগের বিশ্ববিদ্যালয় পর্যায়ের দেড় লাখ শিক্ষার্থী আগামী ৭ দিনে গণভোটের পক্ষে প্রচারণা চালালে, হ্যাঁ ভোটের পক্ষে দায়িত্ব নিলে সেটি খুবই কার্যকর হবে।" তিনি আরও বলেন, "যারা জুলাইয়ে প্রাণ হারিয়েছে তাদের জন্য দায় এবং দায়িত্ব থেকে সকলকে প্রচারণা চালাতে হবে। সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা না করে নিজ উদ্যোগে করতে হবে।"

গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "গণভোটের সুযোগ খুব সহজে আসেনি। গণভোট কেবল বর্তমান সরকারের বিষয় নয়, বাংলাদেশকে জবাবদিহিতামূলক রাষ্ট্রে পরিণত করতে হলে এর প্রচারণা করতে হবে। জুলাই জাতীয় সনদ একটি ইনসাফ। এটি শুধু দলিল নয়, শহীদদের রক্তের ওপর গড়ে ওঠা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা।"

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা নিয়ে আলী রিয়াজ বলেন, "পিএসসি (সরকারি কর্ম কমিশন) এখনও স্বাধীন নয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়ন্ত্রিত।"

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাকসু (রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ) প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আলী রীয়াজ।
 
Related Topics

টপ নিউজ

আলী রিয়াজ / গণভোট / উপাচার্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত ১৫

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]