Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
ঢাকা-৯: নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 January, 2026, 07:20 pm
Last modified: 24 January, 2026, 07:38 pm

Related News

  • বাগেরহাটে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
  • ‘আমি কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতে, আমার কাজও এখানে’: তাসনিম জারা
  • নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস, তাসনিম জারাসহ যেসব আলোচিত প্রার্থী হেরে গেলেন
  • তাসনিম জারার পরাজয়
  • ‎রাজশাহীতে ভোটকেন্দ্রের সামনে নারী স্বতন্ত্র প্রার্থীকে মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ঢাকা-৯: নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা

ইশতেহারের সমাপ্তিতে ভোটারদের উদ্দেশে ডা. তাসনিম জারা জানান, এটি কেবল কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং এলাকাবাসীর সঙ্গে তার একটি চুক্তি। তিনি বলেন, ‘একজন ডাক্তার হিসেবে আমি জানি রোগ কোথায় এবং ওষুধ কী। এবার আমাকে সুযোগ দিন।’
টিবিএস রিপোর্ট
24 January, 2026, 07:20 pm
Last modified: 24 January, 2026, 07:38 pm
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। 

'ফুটবল' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী তার ইশতেহারে গ্যাস সংকট, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত স্বাস্থ্যসেবা, নিরাপত্তা নিশ্চিতকরণ, আধুনিক শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং সংসদ সদস্যের জবাবদিহিতাকে অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২৪ জানুয়ারি) ডা. তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে এ নির্বাচনি ইশতেহার প্রকাশ করেন।

পোস্টে ডা. তাসনিম জারা বলেন, 'ঢাকা-৯ শহরের প্রাণ হলেও দীর্ঘদিন ধরে এলাকাটি অবহেলার শিকার। গুলশান-বনানীর মতো সমান ট্যাক্স ও বিল পরিশোধ করেও এখানকার মানুষ তৃতীয় শ্রেণির সেবা পাচ্ছেন।' 

পোস্টে তিনি আক্ষেপ করে জানান, রাষ্ট্র আমাদের কেবল রাজস্ব আদায়ের উৎস মনে করে, সেবা দেওয়ার ক্ষেত্রে চরম বৈষম্য করে।

তিনি তার ইশতেহারে বর্তমান গ্যাস সংকটকে 'প্রতারণা' আখ্যা দিয়ে জানান, গ্যাস সংযোগ না থাকলেও গ্রাহকদের নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে তিনি সংসদে 'নো সার্ভিস, নো বিল' নীতির পক্ষে আইন প্রণয়নের অঙ্গীকার করেন। 

এছাড়া এলপিজি সিন্ডিকেট ভেঙে ন্যায্যমূল্যে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা প্রবর্তন, বর্ষা মৌসুমের আগেই নিয়মিত খাল ও নর্দমা পরিষ্কার এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাস্তার নির্মাণকাজ শেষ করার বাধ্যবাধকতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

স্বাস্থ্যখাতের বেহাল দশা তুলে ধরে ডা. তাসনিম জারা জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ওপর জনসংখ্যার অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। 

প্রায় ৭-৮ লাখ মানুষের জন্য একটি মাত্র বড় হাসপাতাল থাকাকে তিনি 'নিষ্ঠুর কৌতুক' বলে মন্তব্য করেন। ইশতেহারে তিনি হাসপাতালটিতে পর্যাপ্ত জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সচল রাখা এবং এলাকার প্রতিটি কমিউনিটি ক্লিনিককে 'মিনি হাসপাতাল' হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। 

এছাড়া ডেঙ্গু মোকাবিলায় বছরজুড়ে কার্যকর ভূমিকা রাখতে একটি স্থায়ী 'মশা নিধন টাস্কফোর্স' গঠনের কথাও জানান তিনি।

এলাকার সড়কগুলো মাদক সিন্ডিকেটের কবলে চলে যাওয়ার অভিযোগ তুলে ডা. তাসনিম জারা বলেন, 'সন্ধ্যার পর অনেক এলাকায় নারী ও শিশুদের চলাচল অনিরাপদ হয়ে পড়েছে।' তার ইশতেহারে স্কুল, কলেজ ও গার্মেন্টস এলাকায় নিরাপদ করিডোর গড়ে তোলা, সিসিটিভি ও পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসার আওতায় আনার কথাও জানান তিনি।

শিক্ষাক্ষেত্রে ভর্তি বাণিজ্য ও ঘনঘন নীতি পরিবর্তনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ''শিক্ষার্থীদের বর্তমানে 'পরীক্ষার বস্তু' বানানো হয়েছে।'' নির্বাচিত হলে এমপি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কোটা বা ব্যক্তিগত সুপারিশের সুযোগ রাখবেন না বলে তিনি অঙ্গীকার করেন তার ইশতেহারে।

ইশতেহারে আধুনিক বিজ্ঞান ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, কোডিং ও এআই শিক্ষা প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও অভিভাবক-শিক্ষক ফোরাম গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তরুণ উদ্যোক্তাদের জন্য 'স্টার্ট-আপ ঢাকা-৯' নামে একটি বিশেষ তহবিল গঠন, জামানতবিহীন ঋণের ব্যবস্থা এবং স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ই-কমার্স প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে তার ইশতেহারে। এছাড়া কর্মজীবী নারীদের জন্য প্রতিটি ওয়ার্ডে আধুনিক 'কমিউনিটি ডে-কেয়ার সেন্টার' চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

ডা. তাসনিম জারা জানান যে তিনি কোনো 'অতিথি পাখি' নন। জয়ী হলে এক মাসের মধ্যে নির্বাচনি এলাকায় একটি স্থায়ী কার্যালয় স্থাপন করবেন, যেখানে সন্ধ্যায়ও সাধারণ মানুষ সেবা ও পরামর্শ পাবেন। এছাড়া অভিযোগ নিষ্পত্তির জন্য একটি 'ডিজিটাল ওপেন ড্যাশবোর্ড' চালুর ঘোষণা দেন তিনি।

ইশতেহারের সমাপ্তিতে ভোটারদের উদ্দেশে ডা. তাসনিম জারা জানান, এটি কেবল কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং এলাকাবাসীর সঙ্গে তার একটি চুক্তি। তিনি বলেন, 'একজন ডাক্তার হিসেবে আমি জানি রোগ কোথায় এবং ওষুধ কী। এবার আমাকে সুযোগ দিন।'

Related Topics

টপ নিউজ

তাসনিম জারা / স্বতন্ত্র প্রার্থী / ইশতেহার ঘোষণা / ঢাকা - ৯

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • বাগেরহাটে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
  • ‘আমি কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতে, আমার কাজও এখানে’: তাসনিম জারা
  • নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস, তাসনিম জারাসহ যেসব আলোচিত প্রার্থী হেরে গেলেন
  • তাসনিম জারার পরাজয়
  • ‎রাজশাহীতে ভোটকেন্দ্রের সামনে নারী স্বতন্ত্র প্রার্থীকে মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]