Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, নীতিমালা প্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 January, 2026, 10:00 am
Last modified: 22 January, 2026, 09:58 am

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা বন্ধ করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার
  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • যুক্তরাষ্ট্রের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসা খান মসজিদের সংস্কার কাজ শুরু 
  • ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, নীতিমালা প্রকাশ

টিবিএস রিপোর্ট
22 January, 2026, 10:00 am
Last modified: 22 January, 2026, 09:58 am
ছবি: সংগৃহীত

এখন থেকে দেশের মসজিদগুলোর খতিব, ইমাম ও অন্যান্য জনবল জাতীয় বেতন স্কেল ২০১৫-এর পদমর্যাদা এবং সেই অনুযায়ী বেতন দিয়ে নিয়োগ দিতে পারবে ব্যবস্থাপনা কমিটি—এমন বিধান রেখে 'মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫' প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

নীতিমালায় বলা হয়েছে, সরকারি মসজিদ ছাড়া দেশের অন্যান্য সব মসজিদের ক্ষেত্রে  এই নীতিমালা প্রযোজ্য হবে।

নতুন নীতিমালার আওতায়, মসজিদের খতিব নিয়োগ পাবেন চুক্তি ভিত্তিতে। সংশ্লিষ্ট মসজিদের ব্যবস্থাপনা কমিটি খতিব নিয়োগের চুক্তিতে যে পদমর্যাদা ও বেতন উল্লেখ করবেন, সেটি হবে তার পদমর্যাদা ও বেতন। 

এছাড়া  জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৫ অনুযায়ী সিনিয়র পেশ ইমামদের নিয়োগ দিতে পারবে মসজিদের ব্যবস্থাপনা কমিটি। এই পদমর্যাদা পান  সরকারের উপসচিব ও পুলিশ সুপাররা (এসপি)।

এছাড়া জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-৬ অনুযায়ী পেশ ইমাম, গ্রেড-৯ অনুযায়ী ইমাম নিয়োগ করতে পারবে কমিটি। গ্রেড-৬ হচ্ছে সিনিয়র সহকারী সচিব ও গ্রেড-৯ সহকারী সচিবদের পদ। 

এছাড়া প্রধান মুয়াজ্জিন গ্রেড-১০, মুয়াজ্জিন গ্রেড-১১, প্রধান খাদিম গ্রেড-১৫, খাদিম গ্রেড-১৬, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নকর্মীদের ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া যাবে।

এছাড়া নীতিমালায় মসজিদের জনবলের কার কী দায়িত্ব, তা উল্লেখ করা হয়েছে।  এতে বলা হয়েছে, মসজিদে কর্মরত ব্যক্তিরা মাসে চার দিন সাপ্তাহিক ছুটি এবং বছরে ২০ দিন নৈমিত্তিক ছুটি পাবেন। তবে নৈমিত্তিক ছুটি একসাথে ১০ দিনের বেশি নেওয়া যাবে না। আর প্রতি ১২ দিনে ১ দিন করে অর্জিত ছুটি প্রাপ্য হবেন মসজিদের কর্মীরা। 

সাত সদস্যের একটি নির্বাচন কমিটির মাধ্যমে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া এই নীতিমালায় মসজিদ ব্যবস্থাপনা কমিটি গঠনের বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটির মেয়াদ হবে তিন বছর। কমিটির সদস্যরা মসজিদের নিয়মিত মুসল্লিদের দ্বারা নির্বাচিত বা মনোনীত হবেন।

নীতিমালায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, মসজিদের নামে যানবাহনে বা রাস্তাখাটে কোনো অর্থ বা চাঁদা আদায় বা উত্তোলন করা যাবে না।

নীতিমালায় মসজিদের আয়ের উৎস হিসেবে বলা হয়েছে, কমিটির সদস্য, মুসল্লি ও মুসলিম দাতাদের এককালীন দান; মসজিদের দানবাক্সে দান; মসজিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে আয়; সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার অনুদান; মসজিদের জমানো অর্থ শরীয়াহভিত্তিক ব্যাংক হিসাবে জমা করা অর্থ হতে অর্জিত মুনাফা এবং মসজিদের সম্পত্তি বিক্রির অর্থ।

Related Topics

টপ নিউজ

ইমাম / মুয়াজ্জিন / ইমামদের বেতন / মসজিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা বন্ধ করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার
  • ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • যুক্তরাষ্ট্রের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসা খান মসজিদের সংস্কার কাজ শুরু 
  • ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]