Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বৃহস্পতিবার থেকে ১৭ জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন তারেক রহমান, শুরু সিলেট থেকে

বাংলাদেশ

আকরাম হোসেন & দেবাশীষ দেবু, সিলেট
20 January, 2026, 09:30 am
Last modified: 20 January, 2026, 09:33 am

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

বৃহস্পতিবার থেকে ১৭ জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন তারেক রহমান, শুরু সিলেট থেকে

বিএনপি প্রতিষ্ঠার পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকেই শুরু করেছেন। তারেক রহমানের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা থাকছে।
আকরাম হোসেন & দেবাশীষ দেবু, সিলেট
20 January, 2026, 09:30 am
Last modified: 20 January, 2026, 09:33 am
তারেক রহমান। স্কেচ: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একাধিক জেলায় সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সিলেট দিয়ে এই সফর শুরু হবে। দলীয় সূত্র জানিয়েছে, প্রথম পর্যায়ে ১৭ জেলার সফর চূড়ান্ত হয়েছে। এ সময় তিনি দেশের বিভিন্ন জেলায় পথসভা ও জনসভায় বক্তব্য দেবেন।

নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদ নির্বাচনের প্রচারণা সিলেট থেকেই শুরু করেছেন। তারেক রহমানের ক্ষেত্রেও একই ধারাবাহিকতা থাকছে।

২১ জানুয়ারি রাতে বিমানে সিলেট পৌঁছানোর পরদিন তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। পরে মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সমাবেশে বক্তব্য দেবেন। ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

তারেক রহমানের সফরকে ঘিরে সিলেটে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রথম জনসভায় এক লাখের বেশি মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নগরজুড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছে। নগর থেকে গ্রাম পর্যন্ত দল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে মিছিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে।

আলিয়া মাদ্রাসা মাঠ প্রস্তুত করা হয়েছে, মঞ্চ নির্মাণের কাজ চলছে। সিলেট মহানগর পুলিশের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেবেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটকে দলের প্রথম নির্বাচনী প্রচারণা কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। অন্তত তিন লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য রয়েছে। সিলেট জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী বলেন, দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে দেখার জন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সিলেট সফর শেষে ২৪ জানুয়ারি চট্টগ্রামে যাবেন তারেক রহমান। পরদিন ২৫ জানুয়ারি নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা হয়ে ঢাকায় ফিরবেন। ২৬ জানুয়ারি বরিশালে যাবেন তারেক রহমান। ওই দিন নগরের বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। পরে বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে সভা করে মাদারীপুর, ভাঙ্গা ও মুন্সিগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন।

বরিশাল বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন বলেন, র‍্যালির জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। তিনি আরও বলেন, প্রায় ২০ বছর পর তারেক রহমান বরিশালে সফরে আসছেন। তার বরিশালে প্রত্যাবর্তন অভূতপূর্ব উৎসাহের সৃষ্টি করেছে, তার প্রচারণার সময় সমর্থকরা ইতিহাস তৈরি করতে প্রস্তুত।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / নির্বাচন / নির্বাচনী সফর / সিলেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]