Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
সাভারে আলোচিত ৬ খুন: নেপথ্যে ‘ভবঘুরে’ সম্রাট, দাবি পুলিশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 January, 2026, 08:45 pm
Last modified: 19 January, 2026, 08:50 pm

Related News

  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • তদারকির অভাবে ঝুঁকিতে সাভারের বেসরকারি স্বাস্থ্যসেবা খাত: নাগরিক সংলাপে বিশেষজ্ঞরা
  • সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

সাভারে আলোচিত ৬ খুন: নেপথ্যে ‘ভবঘুরে’ সম্রাট, দাবি পুলিশের

গ্রেপ্তার মশিউর রহমান সম্রাট সাভারের ব্যাংক কলোনি মহল্লার মৃত সালামের ছেলে। গতকাল রবিবার (১৮ জানুয়ারি) রাতে সাভারের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
টিবিএস রিপোর্ট
19 January, 2026, 08:45 pm
Last modified: 19 January, 2026, 08:50 pm
ছবি: টিবিএস

ঢাকার সাভার পৌর এলাকার পরিত্যক্ত কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে গত পাঁচ মাসে সংগঠিত ছয়টি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া মশিউর রহমান সম্রাট (৪০) নামের এক ব্যক্তিই এই সব কটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

স্থানীয়ভাবে 'মানসিক ভারসাম্যহীন' হিসেবে পরিচিত হলেও পুলিশ তাকে 'ভবঘুরে' হিসেবে চিহ্নিত করেছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস. ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ও পরিচয়

গ্রেপ্তার মশিউর রহমান সম্রাট সাভারের ব্যাংক কলোনি মহল্লার মৃত সালামের ছেলে। গতকাল রবিবার (১৮ জানুয়ারি) রাতে সাভারের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে ওইদিন সকালেই সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে দুইজনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

৫ মাসে ৬ হত্যাকাণ্ড

পুলিশ জানায়, গত ৫ মাসে সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে ৫টি এবং মডেল মসজিদের পাশ থেকে ১টি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একমাত্র আসমা বেগম (৭৫) ছাড়া বাকি ৫ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে পুলিশ জানায়,

১. ২৯ আগস্ট: কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে হাত বাঁধা ও অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার।

২. ১১ অক্টোবর: ওই একই ভবনের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় এক নারীর (৩০) লাশ উদ্ধার।

৩. ১৯ ডিসেম্বর: ভবনটি থেকে আরও এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার।

৪ ও ৫. ১৮ জানুয়ারি: ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনে পোড়া দুইজনের মরদেহ উদ্ধার। এর মধ্যে একজন ১৩ বছরের কিশোরী ও অন্যজন আনুমানিক ২৫ বছর বয়সী (লিঙ্গ নিশ্চিত হওয়া যায়নি)।

৬. মডেল মসজিদ এলাকা: মসজিদের পাশের একটি চায়ের দোকানের পেছন থেকে আসমা বেগম নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার। শুরুতে বার্ধক্যজনিত মৃত্যু মনে হলেও ময়নাতদন্তে শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া যায়।

ছবি: টিবিএস

যেভাবে ধরা পড়ল সম্রাট

পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটিতে বারবার মরদেহ উদ্ধারের ঘটনায় সম্প্রতি সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুলিশ। গত পরশু রাতেও পুলিশের একটি টহল দল সেখানে তল্লাশি চালায়। গতকাল জোড়া খুনের পর সিসিটিভি ফুটেজে সম্রাটের সন্দেহজনক উপস্থিতি দেখা যায়। পরে তাকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গত পাঁচ মাসে ঘটে যাওয়া ছয়টি খুনের কথা স্বীকার করে।

মানসিক অবস্থা ও উদ্দেশ্য

স্থানীয়দের কাছে সম্রাট 'পাগল' বা 'মানসিক ভারসাম্যহীন' হিসেবে পরিচিত। তাকে প্রায়ই সাভার মডেল থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আনমনে কথা বলতে ও একা হাঁটাহাঁটি করতে দেখা যেত।

তবে অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, 'জিজ্ঞাসাবাদে তার মধ্যে মানসিক ভারসাম্যহীনতার কোনো লক্ষণ বা উপসর্গ আমরা পাইনি। সে ভবঘুরের মতো চলাফেরা করত, তাই আমরা তাকে ভবঘুরে হিসেবেই দেখছি।'

হত্যাকাণ্ডগুলোর সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত নয়। আরাফাতুল ইসলাম বলেন, 'তাকে জিজ্ঞাসাবাদের জন্য খুব অল্প সময় পাওয়া গেছে। রিমান্ডে পেলে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত মোটিভ বা উদ্দেশ্য জানা সম্ভব হবে।'

উল্লেখ্য, পরিত্যক্ত পৌর ভবনটিতে নিয়মিত মাদকসেবী ও ভবঘুরেদের আড্ডা বসত বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন। এসব ঘটনার পর ভবনটিতে নজরদারি বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে পৌরসভা ও পুলিশ।

Related Topics

টপ নিউজ

সাভার / হত্যাকাণ্ড / আসামি / পুলিশের দাবি / ভবঘুরে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪
  • তদারকির অভাবে ঝুঁকিতে সাভারের বেসরকারি স্বাস্থ্যসেবা খাত: নাগরিক সংলাপে বিশেষজ্ঞরা
  • সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]