Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
আদালত চত্বরে পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছুড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 January, 2026, 06:55 pm
Last modified: 12 January, 2026, 07:02 pm

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট
  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ৩০ বছরের কারাদণ্ড
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

আদালত চত্বরে পলককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছুড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

হাদি হত্যা মামলার শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান করছিলেন। এসময় তারা জানতে পারেন যে, জুনায়েদ আহমেদ পলককে অন্য একটি মামলায় আদালতে হাজির করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
12 January, 2026, 06:55 pm
Last modified: 12 January, 2026, 07:02 pm
ছবি: টিবিএস

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে এ ঘটনা ঘটে। এসময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন বাড্ডা এলাকায় দুর্জয় আহম্মেদ নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় আজ জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে আদালত চত্বর ত্যাগ করার সময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সেটিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করেন। এসময় তারা 'একটা একটা করে লীগ ধর, ধরে ধরে জেলে ভর' সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই দ্রুততম সময়ের মধ্যে প্রিজন ভ্যানটি আদালত এলাকা ত্যাগ করে।

জুলাই আন্দোলন চলাকালীন ২০ জুলাই ঢাকার মধ্য বাড্ডা ইউলুপ এলাকায় পোস্ট অফিস গলির মুখে অবস্থানকালে দুর্জয় আহম্মেদকে গুলি করা হয়। এতে তিনি তার দুই চোখের দৃষ্টিশক্তি হারান এবং মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

ওই মামলায় সাবেক প্রতিমন্ত্রী পলককে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৪ ডিসেম্বর আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মো. গোলাম কিবরিয়া খান। আজ শুনানির সময় পলককে আদালতে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছিল।

একই দিনে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার শুনানির দিন ধার্য ছিল। ওই মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতে উপস্থিত হয়ে অভিযোগপত্র পর্যালোচনার জন্য সময় প্রার্থনা করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী বৃহস্পতিবার অভিযোগপত্র গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

হাদি হত্যা মামলার শুনানি শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান করছিলেন। এসময় তারা জানতে পারেন যে, জুনায়েদ আহমেদ পলককে অন্য একটি মামলায় আদালতে হাজির করা হয়েছে। পলককে যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং ডিম নিক্ষেপ করেন।
 
Related Topics

টপ নিউজ

জুনায়েদ আহমেদ পলক / পলক / জুলাই গণ-অভ্যুত্থান / ইনকিলাব মঞ্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: সম্পূরক তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট
  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ৩০ বছরের কারাদণ্ড
  • আ.লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]