Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে জনগণের মতামতে, রাজনৈতিক দরকষাকষিতে নয়: অধ্যাপক আলী রিয়াজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2026, 05:20 pm
Last modified: 11 January, 2026, 05:24 pm

Related News

  • বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু  
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে

দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে জনগণের মতামতে, রাজনৈতিক দরকষাকষিতে নয়: অধ্যাপক আলী রিয়াজ

অধ্যাপক আলী রিয়াজ বলেন, ‘দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি বন্ধ করতেই আমরা গণভোটের পথে হাঁটছি। এই দেশে কথায় কথায় সরকার বদলের যে পুরোনো ইতিহাস রয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হলে জনগণের রায়ই চূড়ান্ত হতে হবে।’
টিবিএস রিপোর্ট
11 January, 2026, 05:20 pm
Last modified: 11 January, 2026, 05:24 pm
ছবি: টিবিএস

রাষ্ট্র পরিচালনার মৌলিক সিদ্ধান্ত আর রাজনৈতিক দরকষাকষির মধ্যে সীমাবদ্ধ থাকবে না; জনগণের সরাসরি মতামতের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রিয়াজ।

রোববার (১১ জানুয়ারি) বরিশাল বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক আলী রিয়াজ বলেন, 'দিনের ভোট রাতে হওয়ার সংস্কৃতি বন্ধ করতেই আমরা গণভোটের পথে হাঁটছি। এই দেশে কথায় কথায় সরকার বদলের যে পুরোনো ইতিহাস রয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হলে জনগণের রায়ই চূড়ান্ত হতে হবে।'

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি গণভোট সনদ প্রণয়ন করা হয়েছে। কয়েকটি দল এতে আরও দুটি প্রস্তাব যুক্ত করার কথা বলেছে, যা সনদে অন্তর্ভুক্ত রাখা হয়েছে। দলগুলো নির্বাচনে বিজয়ী হলে এসব বাস্তবায়নের বিষয়ে একমত হলেও, চূড়ান্ত বৈধতা আসবে কেবল জনগণের 'হ্যাঁ' বা 'না' ভোটের মাধ্যমে।

সংবিধান প্রসঙ্গে অধ্যাপক আলী রিয়াজ বলেন, 'বাংলাদেশের সংবিধান একাধিকবার রাজনৈতিক শক্তির প্রয়োগে পরিবর্তিত হয়েছে। ১৯৭৫ সালে মাত্র ১৭ মিনিটে সংবিধান সংশোধনের ইতিহাস রয়েছে। একসময় জনগণের প্রবল দাবিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হলেও পরে তা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করা হয়।'

তিনি আরও উল্লেখ করেন, এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল মোট ভোটের ৫০ শতাংশ অর্জন করতে পারেনি। ফলে উচ্চকক্ষে প্রকৃত প্রতিনিধিত্ব ছাড়া সংবিধান সংশোধন করা গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। তাই গণভোটের মাধ্যমে রাজনৈতিক দলের বাইরের বিপুল জনগোষ্ঠীর মতামত নেওয়াই অপরিহার্য।

রাষ্ট্রক্ষমতার সীমা নির্ধারণের প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তা ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে এবং নিপীড়নের ঝুঁকি বাড়ে। এ কারণেই সব রাজনৈতিক দল একমত হয়েছে যে, কোনো ব্যক্তি টানা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না।

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়টি তুলে ধরে অধ্যাপক আলী রিয়াজ বলেন, 'এই দেশে আমরা ক্ষমা প্রদর্শনের নামে বিচার ব্যবস্থার সঙ্গে তামাশা হতে দেখেছি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে ক্ষমা প্রদান করেন বাস্তবতা হলো, ক্ষমতার সিদ্ধান্ত আসে অন্য জায়গা থেকে।'

তিনি বলেন, বাংলাদেশের প্রায় ১৩ কোটি ভোটারের সবাই রাজনৈতিক দলের কর্মী নন। রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ, আর তাদের মতামত শোনার সবচেয়ে কার্যকর ও গণতান্ত্রিক পদ্ধতি হলো গণভোট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
 
Related Topics

টপ নিউজ

আলী রিয়াজ / ভোট / বরিশাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • বরিশালে গ্রেপ্তারের ভয়ে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু  
  • বরিশালে হামের উপসর্গে শিশু মৃত্যু ৪৬ ছাড়ালো, বাড়ছে উদ্বেগ
  • বরিশালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে অব্যবস্থাপনার প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারী ক্লোজড
  • জানাজায় যাওয়ার অনুমতি মেলেনি, জেলগেটেই বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা
  • আই-প্যাক ও 'আইটি সেল': পশ্চিমবঙ্গের ভোটযুদ্ধ এখন যাদের নিয়ন্ত্রণে

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]