Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, জেলা ছাত্রদল নেতাসহ আটক ৮

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2026, 09:00 pm
Last modified: 10 January, 2026, 09:11 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, জেলা ছাত্রদল নেতাসহ আটক ৮

বিকেলে উভয় পক্ষের কয়েকশ ব্যক্তি ধারালো দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় এলাকায় ব্যাপক বোমাবাজি ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং একাধিক বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।
টিবিএস রিপোর্ট
10 January, 2026, 09:00 pm
Last modified: 10 January, 2026, 09:11 pm
জেলা ছাত্রদল নেতাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব। ছবি: টিবিএস

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বোমাবাজির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ফতুল্লার শিয়াচর হাজীবাড়ি মোড় এলাকায় ঘটা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে জেলা ছাত্রদল নেতাসহ ৮ জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন- কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লা থানা তাঁতী দলের সভাপতি ইউনুস মাস্টার এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এলাকায় মাদক ব্যবসা, কলকারখানার ওয়েস্টেজ মাল ও জমি দখলের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘাতের সূত্রপাত। সম্প্রতি জয়নালের একচ্ছত্র আধিপত্যের ওপর ইউনুস মাস্টার ও তার অনুসারীরা ভাগ বসালে শনিবার দুপুর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়।

বিকেলে উভয় পক্ষের কয়েকশ ব্যক্তি ধারালো দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় এলাকায় ব্যাপক বোমাবাজি ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং একাধিক বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া দিয়ে ৮ জনকে আটক করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, আটককৃতদের কয়েকজনের কাছ থেকে গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার কিছু অংশ জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / বিএনপি / সংঘর্ষ / ছাত্রদল / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]